নববর্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর একগুচ্ছ অফার
ব্র্যান্ডটি তাদের নতুন 'ব্যাঙ্গেল উৎসব'শুরুর ঘোষণা করেছে
রাহুল চট্টোপাধ্যায়: বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ব্যাঙ্গেল (চুড়ি) উৎসব ২০২৬-এর সূচনায় পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া র একাধিক আকর্ষণীয় অফার উন্মোচন করল। ওই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন প্রখ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকর। ১০,০০০টি ব্যাঙ্গেল বা চুড়ি র ডিজাইন শুরু হচ্ছে ৩০,০০০ টাকা থেকে এবং মেকিং চার্জ শুরু মাত্র ৬% থেকে। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, পঁচাশিবছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জুয়েলারি রিটেলার এবং শোরুমের সংখ্যার নিরিখে পূর্ব ভারতের বৃহত্তম জুয়েলারি রিটেল সংস্থা, যাদের ভারতজুড়ে ২০০-টিরও বেশি আউটলেট রয়েছে। ব্র্যান্ডটি তাদের নতুন ‘ব্যাঙ্গেল উৎসব’শুরুর ঘোষণা করেছে, সেই সঙ্গে পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বিশেষ অফারও নিয়ে এসেছে। এই উৎসবগুলি পশ্চিমবঙ্গ তথা ভারতজুড়ে অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালিত হয় এবং ঐতিহ্যগতভাবে সোনা কেনা বা অন্যান্য মূল্যবান ধাতুতে বিনিয়োগের জন্য অত্যন্ত শুভ সময় হিসেবে বিবেচিত হয়, যা সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। সেনকো যখন কারুশিল্পের ৮৫+ গৌরবময় বছর উদযাপন করছে, তখন তারা প্রতিটি ফিলিগ্রি, নকশা খোদাই, হীরের সেটিংয়ের নেপথ্যে থাকা কারিগরদের কুর্নিশ জানায়-যাঁরা প্রকৃত শিল্পী এবং যাঁদের ধৈর্য ও আবেগ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর প্রতিটি সৃষ্টিতে অনন্য প্রাণ সঞ্চার করে।
সেনকোর ব্যাঙ্গেল উৎসব আধুনিক ভারতীয় যুবসমাজের চেতনাকে উদযাপন করে-যা তাঁদের হাতের মাধ্যমে প্রকাশিত হয়,যা আপসহীনভাবে প্রাণবন্ত, সর্বদা সচল এবং গভীরভাবে অভিব্যক্তিপূর্ণ।
এই ক্যাম্পেইনটি দুটি সমান্তরাল আখ্যানের মাধ্যমে উন্মোচিত হয়, যা সম্পূর্ণভাবে হাতের ভাষায় বলা হয়েছে। একটিতে দেখা যায় এক তরুণীকে যার হাত গভীর চিন্তা করে, অন্বেষণ করে, প্রতিবাদ করে এবং নেতৃত্ব দেয়। অন্যটিতে ফুটে ওঠে এক কর্মঠ যুবকের কথা যার হাত অ্যালার্ম বন্ধ করে, উচ্চাকাঙ্ক্ষাকে পরিচালনা করে এবং একটি কঠোর পরিশ্রমের দিন শেষে শান্তভাবে দিনের সমাপ্তি চিহ্নিত করে।এখানে হাতগুলিই প্রকৃত প্রোটাগনিস্ট বা প্রধান চরিত্র হিসেবে আবির্ভূত হয়েছে, যা এই প্রজন্মের বিশৃঙ্খলা এবং দৃঢ় বিশ্বাস উভয়কেই ধারণ করে। এর মূলে রয়েছে একটি ঐক্যবদ্ধ সত্য,’আমার জীবন আমার নিজের হাতে’। ব্যাঙ্গেল উৎসবের মাধ্যমে এই হাতগুলিকেই সেই পাদপ্রদীপের আলোয় আনা হয়েছে যার তারা যোগ্য। চলতি বছরের ব্যাঙ্গেল উৎসবের সূচনা প্রসঙ্গে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর এবং হেড অফ মার্কেটিং অ্যান্ড ডিজাইন জয়িতা সেন বলেন, ‘আমরা ১০,০০০-এরও বেশি ব্যাঙ্গেল ডিজাইনের এক বিশাল সম্ভার উপস্থাপন করতে পেরে গর্বিত, যার মধ্যে এই মরশুমে ৫০০-টি নতুন ডিজাইনের বিশেষ উৎসব অন্তর্ভুক্ত রয়েছে। এই কালেকশনের মাধ্যমে আমরা ক্ষমতায়নকে উদযাপন করতে চাই-ভাগ্য সবসময় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও, আমরা কীভাবে নিজেদের প্রকাশ করব তা আমরা বেছে নিতে পারি। আমাদের স্মার্ট, আধুনিক এবং মসৃণ ব্যাঙ্গেলগুলি প্রতিটি হাতে আত্মবিশ্বাস এবং স্বকীয়তা ফুটিয়ে তোলার জন্য ডিজাইন করা হয়েছে।’
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর এমডি ও সিইও মিস্টার শুভঙ্কর সেন এই প্রসঙ্গে বলেন,’এই বছরের ব্যাঙ্গেল উৎসবে আমরা ব্যাঙ্গেলস, ব্রেসলেট, চার্মস, চুর, বালা, পলা,শাঁখা সহ ডিজাইনের এক বিস্তৃত কালেকশন নিয়ে আসতে পেরে গর্বিত-যা সোনা, হিরে, প্ল্যাটিনামে তৈরি।মাত্র ৩০,০০০ টাকা থেকে শুরু হওয়া এই কালেকশনটি প্রতিটি বাজেট এবং নান্দনিকতাকে মাথায় রেখে অত্যন্ত চিন্তাভাবনার সঙ্গে ডিজাইন করা হয়েছে, যেখানে ঐতিহ্যের সঙ্গে সমসাময়িক আভিজাত্যের এক নিরবচ্ছিন্ন মেলবন্ধন ঘটেছে।সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এ আমরা আধুনিক লাক্সারিকে নতুনভাবে সংজ্ঞায়িত করার পাশাপাশি ঐতিহ্যবাহী কারুশিল্পের সমৃদ্ধিকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ-কারণ আমাদের তৈরি প্রতিটি পিস কেবল অলঙ্কার নয়, বরং এটি একটি তৈরি হতে থাকা উত্তরাধিকার।’ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত সমস্ত শোরুমে তার মূল্যবান গ্রাহকদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট প্রদান করছে।
এই বছরের বিশেষ অফারগুলির মধ্যে রয়েছে-
প্রতি ১০ গ্রাম সোনা কেনায় ১০,০০০ টাকা পর্যন্ত ছাড়।
পুরানো সোনা বিনিময়ে ০% ডিডাকশন।হিরের গহনার মেকিং চার্জের ওপর ৭৫% পর্যন্ত ছাড়।
হিরের মূল্যের ওপর ২০% পর্যন্ত ছাড়।প্ল্যাটিনাম গহনার মেকিং চার্জের ওপর ১৫% পর্যন্ত ছাড়।
আমাদের এই বছরের কালেকশনে মেকিং চার্জ শুরু হচ্ছে সর্বনিম্ন ৬% থেকে।
গ্রাহকরা আকর্ষণীয় রিওয়ার্ডও উপভোগ করতে পারেন। এগুলি হল,প্রতি ২০,০০০ টাকার সোনা কেনায় (ট্যাক্সের আগে) ১০০ টাকার কুপন।
প্রতি ২০,০০০ টাকার হিরের গহনা কেনায় (ট্যাক্সের আগে) ১৫০ টাকার কুপন। ১৯ এপ্রিল ২০২৬-এর মধ্যে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে ন্যূনতম ৫০,০০০ টাকার কেনাকাটায় গ্রাহকরা প্রতি কার্ডে ৭,৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। গ্রাহকদের সেনকোর সমস্ত শোরুমে এসে লেটেস্ট ডিজাইনগুলি দেখার অথবা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে- https://sencogoldanddiamonds.com/
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (সেনকো) ৮৫ বছরেরও বেশি সমৃদ্ধ ঐতিহ্যের সাথে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় জুয়েলারি রিটেলার এবং শোরুমের সংখ্যা অনুযায়ী পূর্ব ভারতের বৃহত্তম। ব্র্যান্ডটি ট্রাস্ট রিসার্চ অ্যাডভাইজরি (টিআর এ) দ্বারা টানা চার বছর দ্বিতীয় মোস্ট ট্রাস্টেড জুয়েলারি ব্র্যান্ডের মর্যাদা পেয়েছে এবং ২০২৩ সালে টি আর এ দ্বারা মোস্ট ডিজায়ার্ড জুয়েলারি ব্র্যান্ডগুলির মধ্যে স্থান করে নিয়েছে। এছাড়াও, ২০২৪ সালের ফেব্রুয়ারির রিপোর্টে ডেলয়েট দ্বারা গ্লোবাল টপ ১০০ লাক্সারি ব্র্যান্ডের তালিকায় সেনকো স্থান পেয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং আই সি আরএ দ্বারা স্বল্পমেয়াদী ঋণের জন্য ‘স্টেবল’ আউটলুক সহ [আই সি আর এ] এ২+ এবং দীর্ঘমেয়াদী ঋণের জন্য [আই সি আর এ] এ-তে উন্নীত হয়েছে। সেনকো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ হিসেবেও স্বীকৃত। ২০২৪–২৫ অর্থবর্ষে কোম্পানি ১৬৫.৩৭ কোটি টাকার নিট মুনাফা এবং ৬,২৫৮ কোটি টাকার রাজস্বের কথা জানিয়েছে। শক্তিশালী প্রবৃদ্ধির ধারা বজায় রেখে সেনকো এই অর্থবর্ষে ইতিমধ্যেই ৮,০০০ কোটি টাকার রাজস্ব অতিক্রম করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩০% বৃদ্ধি প্রতিফলিত করে।
সেনকো সোনা, হিরে, রুপো, প্ল্যাটিনামের পাশাপাশি মূল্যবান এবং আধা-মূল্যবান পাথরের গহনার এক বিস্তৃত সম্ভার অফার করে। এর বিশাল ক্যাটালগে সোনার গহনায় ১,৫৬,০০০-এর বেশি ডিজাইন এবং হিরের গহনায় ৮৬,০০০-এর বেশি ডিজাইন রয়েছে, যা হাতে তৈরি গহনার বিচিত্র পোর্টফোলিওকে তুলে ধরে। বেশিরভাগ ডিজাইনই কলকাতার এবং ভারতজুড়ে ছড়িয়ে থাকা দক্ষ স্থানীয় কারিগরদের সঙ্গে নিবিড় সহযোগিতায় সেনকোর নিজস্ব ডিজাইনাররা তৈরি করেন।
কোম্পানির ব্র্যান্ড পোর্টফোলিওতে রয়েছে লাইটওয়েট গহনার ব্র্যান্ড এভারলাইট রুপো এবং কস্টিউম জুয়েলারি লাইন গসিপ এবং পুরুষদের জন্য অহম। এছাড়াও এটি বিবাহ এবং রাজওয়াড়া -র মতো প্রিমিয়াম ওয়েডিং কালেকশন অফার করে, যা চিরন্তন আভিজাত্য এবং রাজকীয়তা উদযাপনের জন্য ডিজাইন করা হয়েছে।






