মুকুল রায়ের প্রয়াণে শোকবার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় জানান, মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটাল।
Truth Of Bengal: প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের প্রয়াণে গভীর শোক প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে এক শোক বার্তায় জানান, মুকুল রায়ের মৃত্যু বাংলার রাজনৈতিক ইতিহাসে এক যুগের অবসান ঘটাল।
The demise of Mukul Roy marks the end of an era in Bengal’s political history. A veteran leader with vast experience. His contributions helped shape an important phase of the state’s public and political journey.
As a founding pillar of the All India Trinamool Congress, he was…
— Abhishek Banerjee (@abhishekaitc) February 23, 2026
অভিষেক লেখেন, মুকুল রায় ছিলেন অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতা। তাঁর অবদান রাজ্যের জনজীবন ও রাজনৈতিক পরিসরের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে গড়ে তুলতে সহায়তা করেছে। তিনি আরও উল্লেখ করেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন স্তম্ভ হিসেবে সংগঠন বিস্তার ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুকুল রায়। জনজীবনের প্রতি তাঁর নিষ্ঠা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন অভিষেক।শোকবার্তার শেষে তিনি মুকুল রায়ের পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন।






