রাজ্যের খবর

West Bengal Voter List Update: উত্তর ২৪ পরগনায় সব থেকে বেশি ভোটার বাদ পড়ল

কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও ভোটারের বাড়িতে বিএলও তিন বার গিয়ে না-পেলে তাঁর নাম ‘নিখোঁজ’ হিসাবে নথিভুক্ত হয়।

Truth of Bengal: বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম গ্রহণের পর্ব শেষ হতেই সামনে এল উদ্বেগজনক পরিসংখ্যান। ভোটার তালিকা থেকে পশ্চিমবঙ্গ জুড়ে ৫৮,১৭,৮৫১ ভোটারের নাম বাদ পড়েছে, তথ্য প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। সিইও দফতর যে খসড়া তালিকা অনুযায়ী, রাজ্যে ২৪,১৯,১৫৮ জন ভোটারকে মৃত বলে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ১২,১০,৪৩৪ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও ভোটারের বাড়িতে বিএলও তিন বার গিয়ে না-পেলে তাঁর নাম ‘নিখোঁজ’ হিসাবে নথিভুক্ত হয়।তথ্য অনুযায়ী, ১৯,৯২,৮১৬ জন ভোটার ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গায় নাম থাকা ১,৩৭,৭৪৭ জনের ক্ষেত্রে একটি জায়গায় নাম রেখে বাকিগুলি বাতিল করা হয়েছে। ‘অন্যান্য’ তালিকায় রাখা ৫৭,৬৯৬ জনের নামও এই পর্যায়ে বাদ পড়তে চলেছে।

কমিশন সূত্রের দাবি, এঁদের অধিকাংশই ‘ভুয়ো’ ভোটার। জেলা ভিত্তিক পরিসংখ্যানে দক্ষিণ ২৪ পরগনা ৮.১৬ লক্ষ বাদ পড়ার তালিকায় শীর্ষে। তার পরেই উত্তর ২৪ পরগনা,৭.৯২ লক্ষ এবং হাওড়া, ৪.৪৭ লক্ষ। কলকাতা উত্তরে বাদ পড়েছে ৩.৯০ লক্ষ নাম, দক্ষিণে ২.১৬ লক্ষ।আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সেই তালিকা নিয়ে অভিযোগ বা ত্রুটি জানাতে ভোটারদের সময় দেওয়া হবে। শুনানিতে প্রাপ্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে প্রস্তুত করা হবে চূড়ান্ত ভোটার তালিকা, যা প্রকাশিত হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, ভোটারদের তিনটি ভাগে চিহ্নিত করা হয়েছে। নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন-ম্যাপিং।

২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা পড়ছেন নিজস্ব ম্যাপিং বিভাগে সংখ্যা ২,৯৩,৬৯,১৮৮।
যাঁদের নিজের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম রয়েছে, তাঁরা প্রজেনি ম্যাপিং তালিকায় সংখ্যা ৩,৮৪,৫৫,৯৩৯।

দক্ষিণ ২৪ পরগনা: ৮ লক্ষ ১৬ হাজার
উত্তর ২৪ পরগনা: ৭ লক্ষ ৯২ হাজার
কলকাতা উত্তর: ৩ লক্ষ ৯০ হাজার
কলকাতা দক্ষিণ : ২ লক্ষ ১৬ হাজার

Related Articles