কলকাতা

গভীর রাতে রামগড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে গিয়েছে অন্তত ৪০টি দোকান

ঘিঞ্জি এলাকা এবং চারদিকে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

রামগড় বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রাত দেড়টা নাগাদ বাজারের কয়েকটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজার এলাকায়। ঘটনায় পুড়ে গিয়েছে অন্তত ৪০টি দোকান বলে জানা গিয়েছে।

ঘিঞ্জি এলাকা এবং চারদিকে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দমকল সূত্রে জানানো হয়েছে, কিছু জায়গায় এখনও পকেট ফায়ার দেখা যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানদারদের একাংশ ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাঁদের অভিযোগ, বিপর্যয় মোকাবিলার জন্য দোকানিদের কাছ থেকে নিয়মিত টাকা নেওয়া হলেও জরুরি পরিস্থিতিতে সে অনুযায়ী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রাতে আগুন লাগার পর সমিতির সঙ্গে যোগাযোগ করেও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ।

অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দমকল কর্মকর্তারা জানিয়েছেন, আগুন আর ছড়ানোর সম্ভাবনা নেই। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চালানো হবে।

Related Articles