কলকাতারাজ্যের খবর

Election Commission: SIR ঠিকমত হচ্ছে কিনা তা দেখার জন্য বিশেষ টিম নিয়োগ করল নির্বাচন কমিশন

৪ ডিসেম্বর এস আই আর প্রক্রিয়ার প্রথম দফার কাজ শেষ হচ্ছে। ‌

Truth of Bengal: এস আই আর নিয়ে ‘স্পেশাল রোল অবজারভার’ নিয়োগ করল নির্বাচন কমিশন। ‌ সুব্রত গুপ্তের নেতৃত্বে ১২ জনের একটি টিম তৈরি করা হয়েছে। ‌তারাই পশ্চিমবঙ্গের স্পেশাল রোল অফ সার্ভারের দায়িত্বে থাকবেন। ‌৪ ডিসেম্বর এস আই আর প্রক্রিয়ার প্রথম দফার কাজ শেষ হচ্ছে। ‌

এরপর খসড়া তালিকা বেরোবে। ‌তারপর আরো বেশ কিছু প্রক্রিয়ার শেষে ৭ ফেব্রুয়ারি জারি হবে মূল ভোটার তালিকা। যার উপর নির্ভর করেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এস আই আর প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে কিনা বা কমিশনের গাইডলাইন মেনে তা সম্পন্ন হয়েছে কিনা তা দেখার দায়িত্ব এই বিশেষ টিমের। ‌ নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই ১১ টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হয়েছে। ‌

সেই এস আই আর প্রক্রিয়া কমিশনের নির্দিষ্ট গাইডলাইন মেনে করা হয়েছে কিনা তা দেখার জন্যেই সুব্রত গুপ্তের নেতৃত্বে স্পেশাল রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। ‌

Related Articles