তফসিলি জাতি শিক্ষার্থীদের জন্য ‘টপ ক্লাস স্কলারশিপ স্কিম’, নির্দেশিকা প্রকাশ কেন্দ্র সরকারের
এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে এবং দেওয়া হবে শিক্ষাবৃত্তি সংক্রান্ত ভাতা।
Truth Of Bengal: তপশিলি জাতির শিক্ষার্থীদের জন্য মানসম্মত উচ্চশিক্ষা উন্নীত করার লক্ষ্যে কেন্দ্র সরকার ‘তপশিলি জাতি শিক্ষার্থীদের জন্য টপ ক্লাস স্কলারশিপ স্কিম’-এর নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে এবং দেওয়া হবে শিক্ষাবৃত্তি সংক্রান্ত ভাতা।
বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৮ লক্ষ টাকা পর্যন্ত এমন তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীরা, যারা আইআইটি, আইআইএম, এইমস, এনআইটি, ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি, নিফ্ট, এনআইডি, আইএইচএম–সহ বিভিন্ন স্বীকৃত প্রিমিয়ার প্রতিষ্ঠানে ভর্তি হন, এই বৃত্তির জন্য যোগ্য হবেন। শুধু প্রথম বর্ষের শিক্ষার্থীরাই নতুন ভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন, তবে কোর্স শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত পারফরম্যান্সের ভিত্তিতে নবীকরণ চলবে।
🚨 BIG! Centre updates scholarship norms, SC/ST students can now receive up to ₹2 LAKH/ year for private institutions.
~ The scheme covers SC families earning up to ₹8L annually4,400 fresh slots added for 2024–25 under the 21,500-slot quota. 30% seats reserved for SC girls. pic.twitter.com/bZ5Uy2tw7m
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) November 27, 2025
নতুন নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকার সরাসরি ডিবিটি (ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার)-র মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি এবং নন-রিফান্ডেবল চার্জ পাঠাবে। বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই অর্থের সর্বোচ্চ সীমা প্রতি বছর ২ লক্ষ টাকা। শিক্ষার্থীরা প্রথম বছরে ৮৬,০০০ টাকা এবং পরবর্তী বছরগুলিতে ৪১,০০০ টাকা একাডেমিক ভাতা পাবেন, যা আবাসন, বই ও ল্যাপটপের খরচ বহন করবে। এই প্রকল্পের সুবিধা পেলে শিক্ষার্থীরা অন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বৃত্তি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।
একই পরিবারের দুইয়ের বেশি ভাইবোন এই প্রকল্পের সুবিধা পাবে না। এছাড়া, নির্বাচিত হওয়ার পরে যে কোনও শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করলে তাঁর যোগ্যতা বাতিল হবে।
২০২৪–২৫ সালের জন্য এই প্রকল্পে ৪,৪০০টি নতুন স্কলারশিপ স্লট নির্ধারণ করেছে মন্ত্রক। যা ২০২১–২২ থেকে ২০২৫–২৬ মেয়াদের মোট ২১,৫০০ স্লটের অংশ। বরাদ্দ স্লটের ৩০ শতাংশ তপশিলি জাতিভুক্ত মেয়ে শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। পর্যাপ্ত মেয়ে প্রার্থী না থাকলে প্রতিষ্ঠানগুলি অবশিষ্ট স্লট ছেলে শিক্ষার্থীদের দিয়ে পূরণ করতে পারবে।
২০২৪–২৫ শিক্ষাবর্ষে আর্থিক সহায়তা বাড়ানো ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা আরও কঠোর করতে সমাজকল্যাণ ও অধিকারোন্নয়ন মন্ত্রক এই সংশোধিত নির্দেশিকা প্রকাশ করেছে।






