Aishwarya Rai Bachchan: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এক মঞ্চে ঐশ্বর্য রাই, তবে কি রাজনীতিতে পা রাখছেন বচ্চন বধূ?
শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরী বক্তৃতা শুরুর আগে মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রীকে প্রণাম করেন। তবে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি বচ্চন পরিবারের বধূ।
Truth of Bengal: বলিউডের তারকাদের রাজনীতিতে যোগদান নতুন কিছু নয়। বহু বলিউড তারকাই এখন রাজনীতির ময়দানে নিজের পায়ের জমি শক্ত করে ফেলেছেন। এবার কি সেই তালিকায় জুড়তে চলেছে বচ্চন বধূর নাম! এই জল্পনায় এখন শুরু হয়েছে নেট মহলে। তবে কেন এই জল্পনা জানেন কি? সম্প্রতি প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন উপস্থিত হয়েছিলেন অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে আয়োজিত শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবং জি কিষান রেড্ডিও।
Aishwarya Rai Bachchan touches feet of PM Modi… ❤️ pic.twitter.com/6zpZKbqMrt
— Mr Sinha (@MrSinha_) November 19, 2025
শ্রী সত্য সাঁই বাবার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বসুন্দরী বক্তৃতা শুরুর আগে মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রীকে প্রণাম করেন। তবে কোনো রাজনৈতিক মন্তব্য করেননি বচ্চন পরিবারের বধূ। এদিন ঐশ্বর্য বলেন, “পৃথিবীতে একটি ধর্ম। সেটি হল মানবতা। পৃথিবীতে একটি জাতি। সেটি হল ভালোবাসা। পৃথিবীর ভাষাও একটি। সেটি হল হৃদয়ের ভাষা। পৃথিবীতে ভগবানও একটি। তিনিই সর্বশক্তিমান।” এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী আরও বলেন, “এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞান, অনুপ্রেরণা জাগানো বক্তব্য শোনার অপেক্ষায় আছি। আপনার উপস্থিতি এই উদযাপনে পবিত্রতা যোগ করেছে এবং আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে স্বামীজির শিক্ষা। প্রকৃত নেতৃত্ব হল সেবা। আর মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা।” অর্থাৎ একই মঞ্চে প্রধানমন্ত্রী এবং ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিত কোনো রাজনৈতিক দিন নেই। তবুও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে দেখে তাঁর রাজনীতিতে পা রাখার গুঞ্জনও বেড়েই চলছে।
#WATCH | Puttaparthi, Andhra Pradesh: Actress and Miss World 1994, Aishwarya Rai Bachchan, says, “There is only one caste, the caste of humanity. There is only one religion, the religion of love. There is only one language, the language of the heart, and there is only one God,… pic.twitter.com/uT7qKV7guN
— ANI (@ANI) November 19, 2025






