এই বিশেষ দিনে মা কালী কাদের সহায়? পড়ুন আজকের রাশিফল
Truth Of Bengal: আজ কালীপুজো। বাঙালির এক আনন্দের দিন। এদিন মায়ের কাছে বহু মানুষ তাঁদের মনের বাসনা ব্যক্ত করে, কিন্তু সবার মনের বাসনা মা কী পূরণ করে? মানুষের প্রয়োজন বুঝে মা ইচ্ছাপূরণ করেন। কিন্তু তাঁর এই বিশেষ দিনে তিনি কোন কোন রাশির প্রতি সহায়? জেনে নিন আপনার রাশিফল।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
পেশাগত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার চাপ বাড়বে। ধৈর্য রাখলে ফল আপনার পক্ষেই যাবে। কারও আচরণে বিরক্ত লাগলেও ঠান্ডা মাথা রাখাই উত্তম।
বৃষ (২১ এপ্রিল – ২০ মে)
আর্থিক বিষয়ে সতর্কতা জরুরি। কাউকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত আজ স্থগিত রাখুন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে যোগাযোগে স্বস্তি ফিরবে।
মিথুন (২১ মে – ২১ জুন)
নতুন পরিকল্পনায় গতি আসবে। বন্ধুর সহযোগিতা কর্মক্ষেত্রে লাভ এনে দিতে পারে। ভ্রমণযোগ অনুকূল, তবে নথিপত্র সামলে রাখুন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
আবেগপ্রবণ সিদ্ধান্ত বিপত্তির কারণ হতে পারে। মানসিক চাপ থাকলেও দিনশেষে আশাব্যঞ্জক খবর। পরিবারের বড়দের পরামর্শ গ্রহণ করুন।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি জোরদার হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে অপ্রত্যাশিত মোড়, কথাবার্তায় সংযম দরকার। আজ মা কালী আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ যদি নিজের রাগের ওপর নিয়ন্ত্রন রাখতে পারেন মা কালী আপনাকে তার উপহার দেবেন। রুটিনমাফিক কাজ সম্পাদনে গতি ফিরবে। স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকুন; মাথা বা ঘাড়ের ব্যথা বাড়তে পারে। টিমওয়ার্কে সাফল্য।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
পেশাগত চুক্তি বা প্রস্তাব নিয়ে আলোচনা আজ সুফল বয়ে আনতে পারে। আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন। ভদ্রতায় জয় মিলবে।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
হঠাৎ ব্যয় বাড়তে পারে। গুরুত্বপূর্ণ নথি হাতে পেলে ঝামেলা কমবে। প্রেমে সন্দেহ এড়িয়ে বিশ্বাস স্থাপন করুন।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বিদ্যাশিক্ষার্থীদের সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল। পুরোনো বিরোধ মিটে গিয়ে সম্পর্ক মধুর হতে পারে। নতুন লক্ষ্য স্থির করার দিন।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
দায়িত্বের চাপ বাড়বে, তবু কর্মদক্ষতায় প্রশংসা পাবেন। গোপন সমঝোতা বা চুক্তি এদিনে শুভ নয়। আর্থিক পরিকল্পনা পুনর্বিবেচনা করুন।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি)
অন্যের কৃতীত্ব নিজের নামে করতে চাইলে সাবধান, মা কালীর দৃষ্টি আজ আপনার ওপরও রয়েছে। দূরসম্পর্কীয় কারও সঙ্গে যোগাযোগ থেকে উপকার মিলতে পারে। সৃজনশীল কাজে স্বীকৃতি। শরীরে পানি স্বল্পতা— যত্ন নিন।
মীন (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। পরিবারে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার মতামত গুরুত্ব পাবে। মানসিক স্বস্তি বাড়বে।






