দেশ

Chennai Accident: উত্তর চেন্নাইয়ের নির্মাণস্থলে ভয়াবহ দুর্ঘটনা! ৩০ ফুট উঁচু আর্চ ধসে চাপা পড়ে মৃত কমপক্ষে ৯

গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন, যাঁদের দ্রুত উদ্ধার করে নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তামিলনাড়ুর বিদ্যুৎ দফতরের সচিব ড. জে. রাধাকৃষ্ণন।

Truth of Bengal: উত্তর চেন্নাইয়ের এন্নোরে থার্মাল পাওয়ার স্টেশনের নির্মাণস্থলে  ভয়াবহ দুর্ঘটনা । প্রায় ৩০ ফুট উঁচু থেকে ধসে পড়ে নির্মীয়মাণ একটি বিশাল ধাতব আর্চ। মুহূর্তের মধ্যে সেটির তলায় চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অন্তত ৯ জন পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন, যাঁদের দ্রুত উদ্ধার করে নর্থ চেন্নাইয়ের স্ট্যানলি গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান তামিলনাড়ুর বিদ্যুৎ দফতরের সচিব ড. জে. রাধাকৃষ্ণন। আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তিনি (Chennai Accident)।

এদিকে, আভাদি পুলিশ কমিশনারেট জানিয়েছে, কী কারণে হঠাৎ ওই আর্চ ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি এক্স-এ বার্তা দেন, চেন্নাইয়ের দুর্ঘটনায় দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল (Chennai Accident)।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতেই মাদুরাইয়ের মাত্তুথাভানি বাস স্ট্যান্ডে একটি ঐতিহাসিক আর্চ ভাঙার সময় ধসে পড়ে মৃত্যু হয়েছিল এক জেসিবি চালকের। ফের একই ধরনের দুর্ঘটনা ঘটায় রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে (Chennai Accident)।

Related Articles