দেশ

Pakistan Spy: গুপ্তচরবৃত্তির নয়া পর্দা ফাঁস! রাজস্থান থেকে গ্রেফতার পাক চর হানিফ খান

অভিযোগ, দেশের সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাতে পাচার করছিলেন তিনি।

Truth of Bengal: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি কাণ্ডে জৈসলমের থেকে এক যুবককে গ্রেফতার করল রাজস্থান পুলিশের সিআইডি। ধৃতের নাম হানিফ খান, তিনি বসনপীর জুনি এলাকার বাসিন্দা। অভিযোগ, দেশের সেনা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হাতে পাচার করছিলেন তিনি।সিআইডি সূত্রে জানা গিয়েছে, মোটা টাকার লোভে তথ্য পাচার করতেন হানিফ। বহুদিন ধরে তাঁর উপর নজরদারি চালানো হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সন্দেহজনক গতিবিধির জন্য তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে পাক-যোগের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে (Pakistan Spy)।

আরও পড়ুনঃ আসন্ন বিশ্বকাপের তিন ম্যাসকট প্রকাশ করল ফিফা

তদন্তকারীদের দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাক গোয়েন্দাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন হানিফ। সীমান্ত এলাকায় তাঁর যাতায়াতও ছিল অবাধ, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি সেনার গতিবিধি ও সেনাঘাঁটির অবস্থান সংক্রান্ত তথ্য পাচার করতেন। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ‘অপারেশন সিঁদুর’-এর সময় থেকেই তিনি পাক হ্যান্ডলারের সঙ্গে যুক্ত ছিলেন এবং সেই সময়ে সেনার নানা গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছিলেন পাকিস্তানে।ইতিমধ্যেই হানিফের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে, আর কী ধরনের সংবেদনশীল তথ্য পাচার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এর আগে রাজস্থান থেকেই একাধিকবার পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল (Pakistan Spy)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

উল্লেখ্য, পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে ধৃতদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম জ্যোতি মলহোত্রা। জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল চালাতেন তিনি। একাধিক বার পাকিস্তান থেকে ঘুরে এসেছেন। দিল্লিতে পাকিস্তানি দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল জ্যোতির। পাক গোয়েন্দা কর্তাদের সঙ্গেও তাঁর যোগাযোগের প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের। জ্যোতিকে গ্রেফতার করেছিল হরিয়ানা পুলিশ।কিছু দিন আগে দিল্লি থেকে মোতিরাম জাট নামের সিআরপিএফের এক জওয়ানকে গ্রেফতার করে এনআইএ। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিভিন্ন কাজ এবং অভিযানের খুঁটিনাটি তথ্য তিনি বাইরে পাচার করে দিতেন। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার আধিকারিকদের। আপাতত তিনি এনআইএ হেফাজতে রয়েছেন। এই আবহে এবার পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির ঘটনায় গ্রেফতার হল রাজস্থানের যুবক (Pakistan Spy)।

Related Articles