গ্রেফতার সোনম ওয়াংচুক! লাদাখের জনতাকে প্ররোচিত করার অভিযোগ
গ্রেফতারের একদিন আগেই তিনি প্রকাশ্যে বলেছিলেন, এই আন্দোলনের জন্য যেকোনও সময় গ্রেফতার হতে তিনি প্রস্তুত।
Truth Of Bengal: লাদাখে স্বশাসন আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে জনতাকে প্ররোচিত করছেন। তবে ওয়াংচুক এই অভিযোগ অস্বীকার করেছেন। গ্রেফতারের একদিন আগেই তিনি প্রকাশ্যে বলেছিলেন, এই আন্দোলনের জন্য যেকোনও সময় গ্রেফতার হতে তিনি প্রস্তুত।
#Breaking | Ladakh-based educationist and climate activist Sonam Wangchuk has been arrested.
The arrest comes a day after the Ministry of Home Affairs (MHA) alleged that activist Sonam Wangchuk played a key role in inciting the recent violence in Ladakh.#SonamWangchuk #Ladakh… pic.twitter.com/taZV4Yzd0E
— Outlook India (@Outlookindia) September 26, 2025
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ওয়াংচুকের অলাভজনক সংস্থা ‘স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ’-এর বিদেশি অনুদান গ্রহণের লাইসেন্স বাতিল করে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ২০১০-এর অধীনে এই লাইসেন্স দেওয়া হয়েছিল।
Climate activist Sonam Wangchuk arrested by Ladakh police team led by DGP S D Singh Jamwal: Officials. pic.twitter.com/muxsxhSa5U
— Press Trust of India (@PTI_News) September 26, 2025
২০১৮ সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার পাওয়া এই আন্দোলনকর্মী জানান, তাঁর সংস্থা বিদেশি অনুদান গ্রহণ করেনি। তবে জাতিসংঘ, সুইস ও ইতালির কিছু সংস্থার সঙ্গে ব্যবসায়িক লেনদেন হয়েছে এবং সমস্ত কর নিয়ম মেনে দেওয়া হয়েছে।
দুই দিন আগে লাদাখে ঘটে যাওয়া সহিংস ঘটনায় চার জনের মৃত্যু হয় এবং নিরাপত্তারক্ষী-সহ অন্তত ৫০ জন আহত হন। ওই ঘটনার পর থেকেই ওয়াংচুককে ঘিরে বিতর্ক তৈরি হয়।





