Bihar Elections: উৎসবের পরেই ভোটের দামামা! ছট পূজোর পর বিহারে বিধানসভা নির্বাচনের ঘোষণা
নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন ছট পুজোর (২৮ অক্টোবর) ঠিক পরেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের সূচনা হতে পারে।
Truth of Bengal: উৎসবের মরসুম কাটতে না কাটতেই বিহারে শুরু হতে চলেছে রাজনৈতিক উৎসব—বিধানসভা নির্বাচন। নির্বাচন কমিশন সূত্রে খবর, আসন্ন ছট পুজোর (২৮ অক্টোবর) ঠিক পরেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচনের সূচনা হতে পারে। সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বরের মধ্যেই ভোটপর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের (Bihar Elections)।
আরও পড়ুনঃ দেবীপক্ষের শুরুতেই শহরে শুটআউট! ডিসি পোর্ট অফিসের সামনে তীব্র উত্তেজনা
প্রসঙ্গত, বিহার বিধানসভার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৫ সালের ২২ নভেম্বর। সেই সময়সীমার অনেক আগেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করতে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইন্ডিয়া টুডে-র রিপোর্ট অনুযায়ী, এবারের নির্বাচনও তিন দফায় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা প্রবল। অতীতেও একাধিক দফায় বিহারে ভোট গ্রহণের নজির রয়েছে—২০২০ সালে হয়েছিল তিন দফায়, আর ২০১৫ সালের নির্বাচনে ভোট হয়েছিল পাঁচ দফায়।
নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে শীঘ্রই বিহার সফরে যেতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। জানা গিয়েছে, ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা, তার ভিত্তিতে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করবেন তিনি। এবারের নির্বাচনে এনডিএ জোট—যার মধ্যে রয়েছে বিজেপি, জেডিইউ এবং এলজেপি—টক্কর দেবে আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির নেতৃত্বাধীন INDIA জোটের সঙ্গে (Bihar Elections)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
এদিকে নির্বাচনের আগেই বিহারের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ভোট চুরি, SIR (Special Investigation Report)-এর মতো বিষয় ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উৎসবের রেশ কাটতেই বিহারে এবার শুরু হতে চলেছে ভোটের জোয়ার (Bihar Elections)।






