কলকাতা

Gulshan Colony: গুলশন কলোনি কাণ্ড, পুলিশের জালে মূল অভিযুক্ত ‘মিনি ফিরোজ’, দিল্লি থেকে গ্রেফতার

অস্ত্র আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Truth of Bengal: আনন্দপুরের গুলশন কলোনিতে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার মূল অভিযুক্ত অবশেষে পুলিশের জালে। কলকাতা পুলিশের বিশেষ টিম রবিবার সন্ধ্যায় দিল্লির আজমেরি গেট এলাকা থেকে গ্রেফতার করেছে মহম্মদ ফিরোজ খান ওরফে মিনি ফিরোজকে। গত ১১ সেপ্টেম্বর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গুলশন কলোনি, যেখানে দুই গোষ্ঠীর মধ্যে চলেছিল দফায় দফায় মারামারি, এমনকি গুলি চলার অভিযোগও উঠেছিল। এই ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু মূল অভিযুক্ত অধরা থাকায় প্রশ্ন উঠছিল পুলিশের ভূমিকা নিয়ে (Gulshan Colony)।

আরও পড়ুনঃ Daily Horoscope: জেনে নিন প্রেম, স্বাস্থ্য, কর্মজীবনে কী অপেক্ষা করছে আপনার জন্য

জানা গিয়েছে, কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরেই ফিরোজের খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল। অস্ত্র আইনের পাশাপাশি ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা নাগাদ দিল্লির নিউ দিল্লি রেল স্টেশনের কাছে আজমেরি গেট এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। ধৃতকে ইতিমধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে (Gulshan Colony)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

দুর্গাপুজোর প্রস্তুতি ঘিরে শহরের বিভিন্ন পুজো মণ্ডপ ঘুরে দেখার সময় পুলিশ কমিশনার মনোজ ভার্মা গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন, গুলশন কলোনির হিংসা ও একবালপুরের যুবক খুনের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেছিলেন, অভিযুক্ত যত বড়ই হোক, আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। খুব শীঘ্রই ফলাফল আসবে।” সেই মন্তব্যের ৪৮ ঘণ্টার মধ্যেই বড়সড় সাফল্য পুলিশের ঝুলিতে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতে পেশ করা হবে (Gulshan Colony)।

Related Articles