পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন
২১ সেপ্টেম্বর মহালয়া, আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো।
Truth Of Bengal: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। পুজোর আগেই হাতে বেতন তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। ইতিমধ্যেই অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২১ সেপ্টেম্বর মহালয়া, আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো। তাই উৎসবের আগে যাতে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পান, সেই ব্যবস্থা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা কর্মচারী দরদি সরকার।(Salary Update)
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন pic.twitter.com/3FMcbMVdpf
— TOB DIGITAL (@DigitalTob) September 17, 2025
আরও পড়ুনঃ 17_09_2025_Biswakarma Puja HCM Wish 2025 -ICA
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ ও ২৫ সেপ্টেম্বর-এর মধ্যে সমস্ত কর্মচারীর বেতন দেওয়া হবে।
পেনশনভোগীরা পাবেন পয়লা অক্টোবর থেকে তাঁদের অর্থ। একই দিনে ‘জয় বাংলা’, ‘লক্ষ্মীর ভান্ডার’-এর মতো আর্থিক সহায়তা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।(Salary Update)


