দেশ

Haryana: বেপরোয়া পুলিশ, মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুই শিশুকে পিষে মারার অভিযোগ

দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে, অন্য এক শিশু গুরুতর আহত।

Truth of Bengal: বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুই শিশুকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশকর্মীর বিরুদ্ধে। সেইসময় পুলিশ কর্মী মদ্যপ অবস্থায় ছিলেন বলে খবর। জানা গিয়েছে এই ঘটনায় অভিযুক্ত হরিয়ানা পুলিশের হেড কনস্টেবল নরেন্দ্র। দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে, অন্য এক শিশু গুরুতর আহত। তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।এই ঘটনার প্রতিবাদে পালওয়ালের ধুন্ধুমার এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে (Haryana)।

আরও পড়ুনঃ Kite Culture: যুগের পরিবর্তনে মোবাইলে আসক্ত নবপ্রজন্ম, বিশ্বকর্মা পূজা উপলক্ষে চাহিদা নেই ঘুড়ির! ব্যবসায় ভাটা 

সূত্রের খবর, নরেন্দ্র নুহ ডিএসপি অফিসে রিডার পদে কর্মরত। মঙ্গলবার পালওয়ালের একটি ব্যস্ত রাস্তায় তাঁর গাড়ির ধাক্কায় পাঁচ এবং সাত বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়। পাশাপাশি আরও এক শিশু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরেই গাড়ি থেকে নেমে অভিযুক্ত পুলিশকর্মী পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন এবং অভিযোগ করেন যে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং দাঁড়াতেও পারছিলেন না। পাশাপাশি প্রতিবাদীদের ভয় দেখিয়ে ধমক দেওয়ার অভিযোগও উঠেছে (Haryana)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

ঘটনার প্রতিবাদে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন এবং অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিতে বাধা দেন। তাঁদের দাবি, অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা তাঁদের উপস্থিতিতেই করাতে হবে যাতে সত্য গোপন না করা হয়। পরে পুলিশ মৃত শিশুদের পরিবারের সদস্যদের থানায় নিয়ে গিয়ে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তবে মেডিক্যাল রিপোর্ট হাতে না আসা পর্যন্ত তিনি মদ্যপ ছিলেন কি না তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। ঘটনাটি পালওয়াল এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত সত্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে (Haryana)।

Related Articles