পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! দক্ষিণবঙ্গে বজায় থাকবে বৃষ্টির ধারা
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে।
Truth Of Bengal: পুজোর দিন গোনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগেই আবহাওয়া যেন বাধা হয়ে দাঁড়াতে চাইছে। দক্ষিণবঙ্গ জুড়ে এখনও থামেনি বৃষ্টি, আর আপাতত তা পিছু ছাড়বে বলেও মনে হচ্ছে না। যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলতেই থাকবে। রবিবার, ছুটির দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার কারণে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।(Bengal Weather)
আরও পড়ুনঃ ভাগ্য কী বার্তা দিচ্ছে আজ? রাশিচক্রে মিলছে ইঙ্গিত
রবিবার বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে।(Bengal Weather)
তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম এবং অস্বস্তি বজায় থাকবে। শহর কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে।(Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
উত্তরবঙ্গের দিকে তাকালে, রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে, সেখানেও জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এখনই কোনও সতর্কতা নেই। উত্তরের জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাবধান থাকতে হবে সবার।






