রাজ্যের খবর
কৃষ্ণনগর কাণ্ড: রাজস্থান থেকে গ্রেফতার দেশরাজের বাবা
সাত দিনের মাথায় গ্রেফতার হয় মূল অভিযুক্ত। এবার গ্রেফতার দেশরাজ সিং-এর বাবা।
Truth Of Bengal: কৃষ্ণনগর যুবতী খুন কাণ্ডে আরও একধাপ এগিয়ে গেল পুলিশ। এবার গ্রেফতার দেশরাজের বাবা রঘুবিন্দ প্রতাব সিং। রাজস্থান থেকে তাঁকে আটক করেছে পুলিশ।
প্রসঙ্গত, কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় এক সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যুবতীকে। মা-ভাই-এর সামনেই তার জীবনের ইতি। রক্তাক্ত অবস্থায় তরুণীকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার ছ’দিনের মাথায় অভিযুক্ত দেশরাজের মামা-কে গুজরাট থেকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, খুনের পর দেশরাজ প্রথম তাঁর ধৃত মামা কুলদিপ সিং-এর সঙ্গে যোগাযোগ করে। তিনিই পালাতে সাহায্য করেছিল। এই ঘটনার পরের দিনই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে। এবার গ্রেফতার হল মূল অভিযুক্ত অর্থাৎ দেশরাজ সিং-এর বাবাকে।






