কলকাতা

এসটিএফ-এর বড় সাফল্য! রহড়া কাণ্ডে গ্রেফতার ৩, উদ্ধার ৪১টি বন্দুক

জানা গিয়েছে, তিন জনই কলকাতার গিরিশ পার্ক এলাকার বাসিন্দা।

Truth Of Bengal: অবৈধ বন্দুক পাচারের অভিযোগে লাইসেন্স প্রাপ্ত বন্দুক দোকানের তিন বিক্রেতাকে গ্রেফতার করল এসটিএফ (STF)। গ্রেফতার করা হয়েছে সুবীর দাঁ, অভীর দাঁ এবং সুব্রত দাঁ-কে। জানা গিয়েছে, তিন জনই কলকাতার গিরিশ পার্ক এলাকার বাসিন্দা।

[আরও পড়ুন: Messi Legacy: নীল-সাদা জার্সির মহানায়কই ছিলেন মেসি, যাঁর ফুটবল সৌরভ ফুরিয়ে যাওয়ার নয়]

রহড়া কাণ্ডে কলকাতার বি.বা.দী. বাগে অবস্থিত লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকান ‘নার্সিং চন্ডার অ্যান্ড দাউ’-তে হানা দিয়ে বড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তল্লাশি চালিয়ে দোকানের তিন মালিক (পার্টনার)-কে গ্রেফতার করে পুলিশ। দোকান থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। মোট একচল্লিশটি বন্দুক বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে সিঙ্গল ব্যারেল এবং ডাবল ব্যারেল বন্দুক।

FB POST: https://www.facebook.com/share/v/1CZavveGMy/

প্রসঙ্গত, ৪ আগস্ট রহড়ার একটি ফ্ল্যাটে অস্ত্র ভান্ডারের হদিশ পাওয়া যায়। সেই ঘটনাটি রহড়া থানায় একটি মামলা দায়ের হয়। বর্তমানে মামলাটি পশ্চিমবঙ্গ এসটিএফ তদন্ত করছে (STF)। তদন্তকারী সংস্থা প্রমাণ পেয়েছে, উক্ত লাইসেন্সপ্রাপ্ত বন্দুকের দোকানের সঙ্গে আগ্নেয়াস্ত্র সংগ্রহ ও বিক্রির যোগসূত্র রয়েছে। তদন্তে উঠে এসেছে, অসাধু ব্যক্তিরা বেআইনিভাবে ওই দোকান থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করত এবং সেগুলি মোটা দামে বিক্রি করত। বৃহস্পতিবার দোকানটি তল্লাশি চালিয়ে যে একচল্লিশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, তার কোনও নথিভুক্ত রেকর্ড বা অফিসিয়াল কাগজপত্র পাওয়া যায়নি।

Related Articles