রাজ্যের খবর

Student Murder: নদীয়ার কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় শনাক্তীকরণের টি আই প্যারেড

Deshraj Singh, the prime accused in the brutal murder of Class 12 student Ishita Mallick in Nadia, was taken for a Test Identification (TI) parade.

Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: ছাত্রী খুনের ঘটনায় এবার শনাক্তীকরণের জন্য টিআই প্যারেডে নিয়ে যাওয়া হল মূল অভিযুক্ত দেশরাজ সিংকে। বুধবার নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের বাবা-মাকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ সনাক্তীকরণের জন্য ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিয়ে যায় কৃষ্ণনগর জেলা সংশোধনী নাগারে। তার মা-বাবাকে ইতিমধ্যেই কৃষ্ণনগর সংশোধনাগারে প্রবেশ করানো হয়েছে(Student Murder)। দিন কয়েক আগেই তদন্তের পর নেপাল সীমান্তবর্তী এলাকা থেকে দেশরাজ সিং কে গ্রেফতার করে পুলিশ। এখন চলছে অভিযুক্তকে শনাক্ত করার প্রক্রিয়া। অন্যদিকে ওই ছাত্রীকে খুন করার সময় যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সেই আগ্নেয়াস্ত্র খুঁজেও তদন্ত চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুনঃ Ravichandran Ashwin: আইপিএল অধ্যায় অতীত, এবার কি বিগ ব্যাশে দেখা যাবে অশ্বিন ঝলক?

সম্প্রীতি গত কয়েকদিন আগে নদীয়ার কৃষ্ণনগর মানিকপাড়া এলাকায় দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে নৃশংসভাবে গুলি করে হত্যা করার ঘটনা এখনো আতঙ্কে ভুগছে এলাকার মানুষ(Student Murder)। ঘটনার ৬ দিনের মধ্যেই বিভিন্নভাবে তদন্ত চালিয়ে অভিযুক্ত দেশরাজ সিংয়ের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ, তার এক দিনের মাথায় নেপাল বর্ডার থেকে অভিযুক্ত দেশ রাজকে গ্রেফতার করে পুলিশ।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপর ট্রানজিক রিমাইন্ডে নিয়ে আসা হয় নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। সেদিনের হাড় হিম করা ঘটনা এখনো যেন চোখের সামনে ভাসছে নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের মা-বাবার(Student Murder)। রাজ্য পুলিশের প্রতি ভরসা রেখে মূল অভিযুক্তের ফাঁসির দাবি রেখেছিলেন বাবা-মা দুজনেই। দিনরাত এক করে পুলিশ অভিযুক্তকে খোঁজার জন্য চালাচ্ছিল চেষ্টা, অবশেষে সাফল্য মেলে পুলিশের।

শুধু তাই নয় অভিযুক্ত দেশ রাজের পরিবারের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের হদিস খুঁজে পেয়েছে পুলিশ, আর সেই মতো চলছে তদন্ত প্রক্রিয়া। বুধবার ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় শনাক্তীকরণের জন্য টিআই প্যারাডে নিয়ে যাওয়া হল মূল অভিযুক্ত দেশরাজ সিংকে।

Related Articles