কলকাতা

মুচিপাড়া শ্যুটআউট কাণ্ডে গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ

এলাকার বাসিন্দারা এর পর গাড়িটিকে তাড়া করলে তখনকার মতো এলাকা ছেড়ে পালিয়ে যায় আরোহীরা।

Truth Of Bengal: মুচিপাড়ায় বচসা ও গুলি চালানোর অভিযোগে বাবুঘাট থেকে গ্রেফতার করা হল দু’জনকে (Muchipara Shootout)। তাদের কাছ থেকে পাওয়া গিয়েছে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। তাদের নাম আয়ুষ ঝা এবং পীযূষ গুপ্তা। অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

[আরও পড়ুন: Public Welfare Initiative: আমাদের পাড়া আমাদের সমাধান’ শিবিরে জনজোয়ার, লোকনৃত্য ছৌ-এর মাধ্যমে প্রচার]

ঘটনার সূত্রপাত দিন চারেক আগে। মুচিপাড়া থানা সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মুচিপাড়ার যৌনপল্লি থেকে বেরিয়ে একটি গাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে। এলাকার বাসিন্দারা এর পর গাড়িটিকে তাড়া করলে তখনকার মতো এলাকা ছেড়ে পালিয়ে যায় আরোহীরা। কিন্তু কিছুক্ষণ পর ফের দু’টি বাইকে করে দুই যুবক প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের কাছে এসে শূন্যে চার রাউন্ড গুলি চালায়। এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে (Muchipara Shootout)। পরে এই বিষয়টি স্থানীয় বাসিন্দারা কাউন্সিলরকে জানান। স্থানীয় কাউন্সিলর পরদিন মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই দুষ্কৃতীদের খুঁজছিল পুলিশ।

FB POST: https://www.facebook.com/share/v/1BhtxcRiqy/

এর পর গোপন সূত্রে খবর পেয়ে ময়দান থানার পুলিশ সোমবার রাত সাড়ে ১২টার পর হানা দেয় বাবুঘাট বাসস্ট্যান্ডে। সেখানেই আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে ধরা পড়ে যায় দুই দুষ্কৃতী। তাদের নাম- আয়ুষ ঝা ও পীযূষ গুপ্তা। জেরায় জানা গিয়েছে, তারা দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করে এবং সেসব বিক্রি করার জন্যই কলকাতায় এসেছিল। মুচিপাড়ায় শনিবার রাতে যে গুলি চলেছিল, তাতে এই দু’জন জড়িত ছিল, তাও জানতে পেরেছে পুলিশ (Muchipara Shootout)। অস্ত্র আইনে এই দু’জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। যৌথ তদন্ত শুরু করেছে মুচিপাড়া ও ময়দান থানার পুলিশ। পুজোর মরশুমে শহরে বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা, তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ।

Related Articles