Heavy Rain Alert: পুজোর আগে মাথায় হাত মৃৎশিল্পীদের, নিম্নচাপের জেরে ব্যাহত প্রস্তুতি
এ বছর বর্ষার শুরু থেকেই অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই কলকাতায় তৈরি হয়েছে নতুন রেকর্ড।
Truth of Bengal: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর তৈরি ঘূর্ণাবর্ত আরও ঘনীভূত হয়ে সোমবার নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ মাত্র ৩২ দিনের মধ্যেই বঙ্গোপসাগরে গঠিত হতে চলেছে অষ্টম নিম্নচাপ। এ বছর বর্ষার শুরু থেকেই অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে ইতিমধ্যেই কলকাতায় তৈরি হয়েছে নতুন রেকর্ড। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১ জুন থেকে ২২ আগস্ট পর্যন্ত শহরে মোট ১,১৩৫ মিলিমিটার বৃষ্টি নেমেছে। সাধারণত ভাদ্র মাস মানেই আর্দ্র গরমে অতিষ্ঠ দিনযাপন, কিন্তু এ বছর ব্যতিক্রম। প্রায় প্রতিদিনই কালো মেঘ জমে নামছে প্রবল বর্ষণ (Heavy Rain Alert)।
আরও পড়ুনঃ Daily Horoscope: কর্মক্ষেত্রে সাফল্য না কি হতাশা? আজকের রাশিফল বলছে আপনার ভাগ্যের চাবিকাঠি
টানা বৃষ্টির প্রভাবে সাধারণ মানুষের পাশাপাশি সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। প্রতিমা গড়া থেকে শুরু করে প্যান্ডেল নির্মাণ সব ক্ষেত্রেই জলবসন্তে কাজকর্ম ব্যাহত হচ্ছে। দুর্গাপুজোর আগে এই আবহাওয়া নিয়ে উদ্বেগ বেড়েছে শিল্পী ও উদ্যোক্তাদের মধ্যে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- কবে থামবে বৃষ্টি? আবহাওয়া দফতরের অনুমান, শনিবার কলকাতার আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সারাদিন। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২৬.৬ ডিগ্রির ঘরে (Heavy Rain Alert)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টির আশঙ্কা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও বীরভূমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতেও নামতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গও বাদ যাবে না। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলাকালীন ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে (Heavy Rain Alert)।






