কলকাতা

Nabanna Protest: নবান্ন অভিযানকে ঘিরে বিশাল পুলিশি ব্যবস্থা

কিন্তু অশান্তির আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

জয় চক্রবর্তী: নবান্ন অভিযানকে (Nabanna Protest) কেন্দ্র করে শুক্রবার থেকেই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশাল আকারে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। নবান্ন অভিযানকে ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। আদালতের পক্ষ থেকে নবান্ন অভিযান করায় সায় দেওয়া হলেও শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করতে বলা হয়েছে।

[আরও পড়ুন: Weather Alert: রাজ্যে ঝড়বৃষ্টি অব্যাহত, উত্তরবঙ্গে বাড়তি সতর্কতা ]

কিন্তু অশান্তির আশঙ্কায় পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় হুগলি ব্রিজের শুরুতেই বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে বাংকার রাখা হয়েছে। নবান্নের (Nabanna Protest) সামনেও অতিরিক্ত বাহিনী রাখা হয়েছে। শুধুমাত্র কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে পুলিশ বাহিনী নিয়ে আসা হয়েছে। রাখা হয়েছে জল কামান। প্রয়োজনীয় মহিলা পুলিশ বাহিনী রাখা হয়েছে।

Related Articles