কলকাতারাজ্যের খবর
WBSSC Teacher Recruitment: শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে কড়া নজরদারি, নির্দেশিকা জেলাশাসকদের হাতে
নবান্ন থেকে মুখ্যসচিবের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা।
Truth of Bengal: স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে রাজ্য সরকার। নবান্ন থেকে মুখ্যসচিবের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের কাছে পাঠানো হয়েছে বিশেষ নির্দেশিকা। প্রতিটি জেলায় অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে পরীক্ষা পরিচালনা হবে (WBSSC Teacher Recruitment)।
ডেপুটি ম্যাজিস্ট্রেট পর্যায়ের সরকারি আধিকারিকরা থাকবেন কেন্দ্র পর্যবেক্ষণের দায়িত্বে। সব পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে থাকবে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার জন্য প্রতিটি জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পরীক্ষার্থীদের ফ্রিস্কিং হবে। কোন কেন্দ্রে কী ধরণের ফ্রিস্কিং হবে, সেই সিদ্ধান্ত নেবে জেলা পুলিশ প্রশাসন (WBSSC Teacher Recruitment)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
নির্দেশিকায় বলা হয়েছে—
•পরীক্ষার্থীরা কোনও ধরণের ঘড়ি পরতে পারবেন না।
•মোবাইল ফোন নিয়ে হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ধরা পড়লে পরীক্ষা বাতিল।
•প্রতিটি পরীক্ষার ঘরে ওয়াল ক্লক রাখতে হবে, যাতে পরীক্ষার্থীরা সময় দেখতে পারেন।
আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, দুটি ধাপে এই পরীক্ষা হবে। দুই পরীক্ষায় মিলিয়ে প্রায় ৫ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন গোটা রাজ্যজুড়ে।




