রাজ্যের খবর

Mamata-Shah: “জন্মের শংসাপত্র দেখান”, ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে শাহকে চ্যালেঞ্জ মমতার

এদিনও তিনি বুঝিয়ে দিলেন যে বাংলায় এনআরসির কালো ছায়া পড়তে দেবেন না।

Truth Of Bengal: বুধবার এনআরসি ইস্যু নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata-Shah)। ভাষা আন্দোলনের মিছিল শেষে জনসভা থেকে তিনি শাহকে চ্যালেঞ্জ জানান জন্মের শংসাপত্র দেখানোর। এখানেই শেষ নয়, এদিনও তৃণমূল সুপ্রিমো একহাত নেন অসমের হিমান্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারকে। এদিনও তিনি বুঝিয়ে দিলেন যে বাংলায় এনআরসির কালো ছায়া পড়তে দেবেন না।

[আরও পড়ুন: School Makeover: “খুদেদের পাড়ায় খুদেদের সমাধান “- পাণ্ডবেশ্বর বিধানসভার স্কুলে এক অভিনব উদ্যোগ]

বর্তমানে গোটা বাংলা উত্তাল বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্তা ও নির্যাতন ইস্যুতে। একদিকে তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা ও বাঙালি বিরোধী’ তকমা দিয়ে চলেছে। আবার অন্যদিকে, গেরুয়া শিবির সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অত্যাচারের প্রতিবাদ জানাতে গোটা রাজ্যজুড়ে দলের নেতাদের নিয়ে করছেন ভাষা আন্দোলন। রবিগড় থেকে এই আন্দোলনের সূচনা করেন তৃণমূল সুপ্রিমো (Mamata-Shah)।

বুধবার মুখ্যমন্ত্রীর ভাষা আন্দোলন কর্মসূচি ছিল ঝাড়গ্রামে। দলের অন্যান্য নেতাদের নিয়ে এদিন ফের তিনি পদযাত্রা করেন। শুধু তাই নয়, হাতে ছিল মনীষীদের ছবিও। এদিনও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এরপর পাঁচমাথার মোড়ে এসে শেষ হয় পদযাত্রা এবং মঞ্চে উঠে তিনি উপস্থিত সকলের সামনে একাধিক বক্তব্য পেশ করেন এবং আক্রমণ করেন বিজেপি সরকারকে। জেলার প্রতিটি প্রান্ত থেকে দলীয় কর্মী ও সমর্থকেরা এসে ভিড় জমান মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য।

এদিন যেই ইস্যুগুলি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান, তার মধ্যে অন্যতম এনআরসি ইস্যু। সভামঞ্চ থেকে তিনি বলেন, “কেউ ভয় পাবেন না। কাড়তে দেব না মানুষের অধিকার। এনআরসি হচ্ছে না, হবেও না।” এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি এবং প্রসঙ্গতলেন জন্ম শংসাপত্রের। তৃণমূল সুপ্রিমো বলেন, “জন্মের শংসাপত্র দেখান অমিত শাহ (Mamata-Shah)।”

[আরও পড়ুন: Jaiswal: আইসিসি-র ব্যাটিং ক্রম তালিকার প্রথম পাঁচে যশস্বী, উত্থান হল সিরাজের]

এরপরই মুখ্যমন্ত্রী আক্রমণ করেন অসম সরকারকে। সভামঞ্চ থেকে তাদের এনআরসি নোটিশ পাঠানো নিয়ে ফের তিনি গর্জে ওঠেন। প্রশ্ন তোলেন আইন নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “কোন আইনে অসম সরকার নোটিশ পাঠাচ্ছে?” এদিন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে বুঝিয়ে দেন যে বাংলার সঙ্গে অন্যায় হলে তিনি মেনে নেবেন না। এবার দেখার বিষয় যে এনআরসি নিয়ে কেন্দ্রীয় সরকারের পরবর্তী পরিকল্পনা কি। কোন পথে এগোচ্ছে এই অধ্যায়, সেটাই এখন দেখার।

Related Articles