রাজ্যের খবর

Ration Inspection: রামেশ্বরপুরে রেশন দোকান পরিদর্শন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

Minister Swapan Devnath personally checked ration shop operations and heard consumer grievances in Rameshwarpur.

Truth Of Bengal: মনিরুল ইসলাম পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের রামেশ্বরপুরে একাধিক রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। রেশন নিতে আসা মানুষের কাছ থেকে অভাব – অভিযোগ জানার চেষ্টা করেন তিনি(Ration Inspection)। মন্ত্রী জানান, উপভোক্তা সম্পর্ক অভিযানের অংশ হিসাবে রেশন দোকান পরিদর্শনে এসেছেন তিনি। আরো বলেন একাধিক জায়গায় আমি পরিদর্শন করব রেশন দোকানগুলিতে যাতে এলাকার মানুষের সমস্যার মুখে না পড়তে হয়। সরেজমিনে পূর্ব বর্ধমানের রামেশ্বরপুর এলাকায় রেশন দোকান পরিদর্শনে, কেমন অভিজ্ঞতা হল মন্ত্রীর এলাকার বেশ কিছু মানুষ জানান খাদ্য দফতর অভিযানে অভিযানে একাধিক জেলায় নেমেছে তবে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে দেখা যায় বিভিন্ন জায়গায় জায়গায় গাড়ি থামিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনেন। রেশন দোকানে গিয়ে সরাসরি কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে মন্ত্রী নিজেই।

[আরও পড়ুনঃ Mamata-Shah: “জন্মের শংসাপত্র দেখান”, ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে শাহকে চ্যালেঞ্জ মমতার]

পূর্ব বর্ধমানের রামেশ্বরপুরে রেশন দোকান পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রেশন নিতে আসা মানুষের কাছ থেকে অভাব – অভিযোগ জানার চেষ্টা করেন তিনি। এদিন একটি রেশন দোকানে যান মন্ত্রী(Ration Inspection)। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। সামগ্রীর গুণগত মান ও পরিমান নিয়ে যাচাই করেন এছাড়াও রেশন ডিলারদের কাছ থেকে জানতে চান , কোথায় কবে দুয়ারে রেশন ক্যাম্প হবে তার তালিকা এছাড়াও এলাকার মানুষদের বলেন কোন রকম অভাব অভিযোগ থাকলে সরাসরি আমাকে বলুন। রেশন ডিলারকে বড় করে দুয়ারে রেশনের তালিকা ছাপানোর নির্দেশ দেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

এদিন রেশন দোকানে ঢুকে নিজে হাতে মাপ ও সামগ্রীর মান পরীক্ষা করেন স্বপন বাবু। এছাড়া গ্রাহকদের কোনও সমস্যা হলে খাদ্য দফতরের টোল ফ্রি নাম্বারের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন তিনি।

Related Articles