কলকাতাদেশরাজ্যের খবর

Health Funds: স্বাস্থ্য মিশনের ৩০০ কোটি আটকে! বিকল্প পথে হাঁটছে রাজ্য

Truth of Bengal: রাজ্য এবং কেন্দ্রের টানাপোড়েন ফের একবার প্রভাব ফেলল গুরুত্বপূর্ণ একটি কেন্দ্রীয় প্রকল্পে। জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের জন্য রাজ্য সরকারের প্রাপ্য প্রায় ৩০০ কোটি টাকার কেন্দ্রীয় অনুদান এখনও এসে পৌঁছয়নি বলেই অভিযোগ উঠেছে। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, কেন্দ্রের তরফে এই অর্থ দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও অর্থ ছাড় হয়নি। অথচ, কেন্দ্রের নির্ধারিত সব শর্ত মেনেই প্রয়োজনীয় কাগজপত্র যথাসময়ে জমা দিয়েছে রাজ্য এমনটাই দাবি নবান্নের (Health Funds)।

আরও পড়ুনঃ Student Innovation: মেড ইন জেআইএস অনুষ্ঠানে সোনম ওয়াংচুক

এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতর একাধিকবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে চিঠি পাঠিয়েছে। কিন্তু অভিযোগ, এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি কেন্দ্রের তরফে। ফলে স্বাস্থ্য মিশনের অধীনে চলা নানা গুরুত্বপূর্ণ প্রকল্প চালিয়ে যেতে এবার রাজ্য সরকারকে বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হচ্ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নিজস্ব তহবিল না থাকায় আপাতত ঋণ নিয়ে প্রকল্পগুলিকে চালু রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে (Health Funds)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

Related Articles