রাজ্যের খবর

Drug Bust: লালগোলায় ফের হেরোইন উদ্ধারে চাঞ্চল্য, ২৪ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার যুবক

গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালায় পুলিশ।

Truth of Bengal: মাদক চক্রের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য লালগোলা থানার পুলিশের। শুক্রবার গভীর রাতে লালগোলার কৃষ্ণপুর রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে ৩৫২ গ্রাম হেরোইন সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ হেরোইনের বাজার মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের নাম আবু তালেক সেখ, যাঁর বাড়ি লালগোলা থানা এলাকার অন্তর্গত (Drug Bust)।

আরও পড়ুন: Vice Election: রাজ্যসভার সচিবকে উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার নিযুক্ত করা হলো

গোপন সূত্রে খবর পেয়ে রাতেই অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন ভগবানগোলার এসডিপিও বিমান হালদার, সার্কেল ইন্সপেক্টর মানস দাস, এবং লালগোলার ওসি অতনু দাস-সহ বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, পুলিশ যখন অভিযানে পৌঁছয়, তখনই পুলিশের গাড়ি দেখে রেললাইনের দিকে পালাতে শুরু করে আবু তালেক। তবে তৎপর পুলিশ সদস্যরা তাকে দ্রুত ধরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৩৫২ গ্রাম হেরোইন (Drug Bust)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

এরপরেই তাকে গ্রেফতার করা হয়। এসডিপিও বিমান হালদার জানান, প্রাথমিক জেরায় ধৃত জানায় সে ওই হেরোইন রাকিবুল সেখ নামে এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করেছিল এবং ফাইক সেখ নামে আরেক ব্যক্তিকে দেওয়ার উদ্দেশ্যে নলডহরি এলাকার দিকে যাচ্ছিল। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত আবু তালেক সেখ-কে বহরমপুর এনডিপিএস (NDPS) আদালতে তোলা হয়। আদালতে ৮ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে লালগোলা থানার পুলিশ (Drug Bust)।

Related Articles