রাজ্যের খবর

Development showdown: মোদি বললেন ‘৫৪০০ কোটির উন্নয়ন’, তোপ দেগে তৃণমূল— ‘ভাষণ নয়, কাজ চাই’

Development showdown escalates as PM Modi launches ₹5,400 cr of infrastructure projects in Bengal

Truth Of Bengal: ছাব্বিশে বিধানসভা ভোট।তার আগে পচিঁশেই ভোট প্রচারের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।দেড় মাসে ২বার বাংলায় এলেন বিজেপির শীর্ষ নেতা তথা প্রধানমন্ত্রী(Development showdown)। দুর্গাপুরের নেহরু স্টেডিয়াম থেকে বাংলায় ঢালাও উন্নয়নের আবারও স্বপ্ন দেখান তিনি। বিকশিত ভারতের মঞ্চে বাংলার বিকশিত রূপ তুলে ধরার আহ্বান জানান মোদি।দুর্গাপুর-কলকাতা গ্যাস লাইন,বাঁকুড়া-পুরুলিয়া সিটি গ্যাস সরবরাহ, সহ তেল, বিদ্যুত,সড়কের প্রায় ৫৪০০কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তিনি উল্লেখ করেন,দুর্গাপুর ভারতের শ্রমশক্তির বড় কেন্দ্র,যুবসমাজের জন্য এই প্রকল্প পথ খুলবে।গ্যাস পাইপলাইন চালু হলে বাংলার মানুষ উপকৃত হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গকে উন্নয়নের ইঞ্জিন তৈরি করা হবে বলেও সঙ্কল্প ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।

[আরও পড়ুনঃ Dukes Ball: ডিউক বল নিয়ে ভারত-ইংল্যান্ড টেস্টে বিতর্ক! ভাঙছে মনোবল, বাড়ছে প্রশ্ন]

তৃণমূলের পাল্টা তোপ,গোটা বাংলাই কেন্দ্রীয় বৈষম্যের শিকার।বাংলা বিরোধী বিজেপির জন্য,  ১০০ দিনের কাজ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার প্রসঙ্গটি মনে করিয়ে দিয়ে সরব হয়েছেন  সাংসদ কীর্তি আজাদ(Development showdown)। কীর্তির কথায়, প্রধানমন্ত্রীর অনেক শূন্যগর্ভ বক্তৃতা শুনেছে বাংলার মানুষ।শাসকদলের   নেতা  কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, ফের খালি হাতে বড় বড় বুলি দিতে আসছেন প্রধানমন্ত্রী। শুক্রবার তৃণমূলের সোশাল মিডিয়া হ্যান্ডেল থেকে আরও পাঁচটি প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীর উদ্দেশে। তৃণমূলের সোশাল মিডিয়া পোস্ট, ‘মাননীয় ‘প্রচার’মন্ত্রী বাংলায় সভা করতে আসছেন।

FB POST: https://www.facebook.com/truthofbengal

বিধানসভা ভোটের প্রচারে বাংলাও বাঙালির আবেগে আঘাতই যে বড় ইস্যু হয়ে উঠতে চলেছে তা পরিস্কার(Development showdown)।বিজেপির রাজ্যের বাঙালিদের হেনস্থার নজির তুলে ধরে তৃণমূল গেরুয়া শক্তকে কোণঠাসা করতে যে মরিয়া তাও স্পষ্ট।

Related Articles