কলকাতা

Kashmir Martyrsday: কাশ্মীর শহিদ দিবস ঘিরে উত্তেজনা, গৃহবন্দি ওমর আবদুল্লাহ!

এই পরিস্থিতিতে রবিবার সকালে জাতীয় কনফারেন্স নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে

Truth of Bengal: ১৯৩১ সালের ১৩ জুলাই ডোগরা সেনার গুলিতে নিহত হয়েছিলেন ২২ জন নিরীহ কাশ্মীরি। প্রতিবছর এই দিনটি ‘কাশ্মীর শহিদ দিবস’ হিসেবে পালিত হয়। সেই শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে নওহট্টার কাছে নকশবন্দ সাহেব কবরস্থানে যাওয়ার জন্য প্রশাসনের কাছে লিখিত অনুমতি চেয়েছিল ন্যাশনাল কনফারেন্স। কিন্তু শনিবার শ্রীনগর জেলা প্রশাসনের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। জেলা প্রশাসনের সিদ্ধান্ত জানিয়ে শ্রীনগর পুলিশ এক জনস্বার্থ বিজ্ঞপ্তিতে জানায়, “১৩ জুলাই (রবিবার) খাজা বাজার, নওহট্টা অভিমুখে যাত্রার উদ্দেশ্যে করা সমস্ত আবেদন খারিজ করা হয়েছে।” এই পরিস্থিতিতে রবিবার সকালে জাতীয় কনফারেন্স নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে এবং শহিদ কবরস্থানে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে (Kashmir Martyrsday)।

আরও পড়ুন: Indonesia Earthquake: ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! ভূপৃষ্ঠের মাত্র ১০ কিমি নীচে কম্পনের উৎস!

পরে তিনি পাঁচিল টপকে কবরস্থানে প্রবেশ করেন এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। “শহিদদের কবরস্থানে যাওয়ায় ভুল কোথায়?” প্রশ্ন মমতার। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি বার্তায় তিনি লেখেন,“শহিদদের কবরস্থানে যাওয়া ভুল কোথায়? এ শুধু দুর্ভাগ্যজনক নয়, একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার শামিল (Kashmir Martyrsday)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

Related Articles