Uncategorizedরাজ্যের খবর

Wall Collapse: ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল দম্পতির

Truth of Bengal: দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরে চলছে মুষলধারে বৃষ্টি আর এই বৃষ্টির কারণে ঘটল বিপর্যয় মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক দম্পতির। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানার অন্তর্গত বিষ্ণুরামপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায় রাতে খাওয়া-দাওয়ার পর বৃদ্ধ দম্পতি প্রতিদিনের মতনই মাটির বাড়িতে শুতে যান। রাতভর টানা বৃষ্টি আর এই বৃষ্টির জেরে মাটির দেওয়াল হঠাৎই ভেঙে পড়ে দম্পতির উপর(Wall Collapse)। সকালে স্থানীয়রা দেখতে পায় বাড়ির একাংশের দেয়াল ভেঙে গিয়েছে এরপর স্থানীয়দের তৎপরতায় মাটির দেওয়ালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় দম্পতিকে।

[আরও পড়ুনঃPolitical Intervention: হুমায়ুনকে শোকজ তৃণমূলের, তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ

স্থানীয়রা চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ওই দম্পতিকে নিয়ে এলে কর্মরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।  ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় দম্পতির(Wall Collapse)। এলাকাবাসীরা জানান, শিবপ্রসাদ মন্ডল(৭৫) ও স্ত্রী রেনুকা মন্ডল(৬৫) রাতে খাওয়া-দাওয়া করে স্ত্রীর সঙ্গে নিয়ে কাঁচা । ঘুমন্ত অবস্থায় গভীর রাতে মাটির দেয়াল ভেঙে গিয়ে দুজনের গায়ে পরে।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

রাতভর বৃষ্টি চলছিল সেজন্য ওই দম্পতির চিৎকার কেউ শুনতে পায়নি সকালবেলা এলাকাবাসীরা দেখতে পাই মাটির দেয়াল ভেঙে পড়েছে। এরপর তড়িঘড়ি এলাকাবাসীরা ওই দম্পতিকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না(Wall Collapse) । হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই কুলপি থানার পুলিশের পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দম্পতির মৃতদেহ ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে পাঠানো হয়েছে।

Related Articles