রাজ্যের খবর

Mahesh RathYatra: মাহেশে কচিকাঁচাদের ভিড়, নবযৌবন উৎসবে মুখর ঐতিহাসিক মন্দির প্রাঙ্গণ

Genesis World School visited the ancient Jagannath temple with parents to seek divine blessings and embrace Bengal’s cultural heritage.

Truth Of Bengal: নবযৌবন উৎসবের সকালে ৬২৯ বছরের প্রাচীন ঐতিহাসিক মাহেশের জগন্নাথ মন্দির মুখর মুখর ছিল কচিকাঁচাদের ভিড়ে (Mahesh RathYatra)। শুক্রবার ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশ, এই রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে নব নিলাচল শ্রীপাট মাহেশে।

[আরও পড়ুন: Dhaka: ঢাকায় রেল বিভাগের নির্দেশে ভেঙে ফেলা হল খিলক্ষেত দুর্গা মন্দির, কান্নায় ভেঙে পড়লেন হিন্দুরা]

তারি প্রাক্কালে যাতে ছোট ছোট বাচ্চারা  প্রভুর দর্শন পান এবং রথের আনন্দে গা ভাসাতে পারে তারই জন্য  শ্রীরামপুরের জেনেসিস ওয়ার্ল্ড স্কুলের ইউনিট ওয়ান এবং ইউনিট  টুর  প্রায় ছাত্র-ছাত্রী তারা তাদের মা-বাবাদের সঙ্গে নিয়ে জগতের নাথ প্রভু জগন্নাথের আশীর্বাদ নিল(Mahesh RathYatra)

এ বিষয়ে বলতে গিয়ে স্কুলের প্রিন্সিপাল জয়তী চ্যাটার্জি, এবং সেন্টার হেড মধুরিমা ব্যানার্জি জানালেন যে আমরা প্রতিবছর এই দিনটিতে জেনেসিস ওয়ার্ল্ড স্কুলের পক্ষ থেকে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে মহেশের মন্দিরে আসি, বাচ্চারা ভগবানের আশীর্বাদ পান এবং সব থেকে বড় কথা আমাদের লক্ষ্য হলো ছোট থেকে পড়াশোনার পাশাপাশি শিশু মনে সাংস্কৃতিক ভাবনা এবং বাংলার লোক উৎসব যেগুলি আছে তার সঙ্গে পরিচিত করানো, পরবর্তী কালে যাতে এরা বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত হতে পারে এবং আগামী দিনে তারা যেন পুঁথিগত শিক্ষার পাশাপাশি প্রকৃত মানুষ হয়ে সমাজসেবার কাজে লাগতে পারে(Mahesh RathYatra)

এদিন  স্কুলের বাচ্চাদের সঙ্গে উচ্ছ্বসিত তাদের বাবা-মায়েরাও, তারা জানিয়েছেন অত্যন্ত আনন্দ পেয়েছি আজকে মহেশের এই ঐতিহাসিক ভগবানের দর্শন পেয়ে ,এবং আমরা আমাদের শিশুদের জন্য প্রভুর কাছে প্রার্থনা জানিয়েছি তারা যেন আগামী দিনে পড়াশুনার পাশাপাশি প্রকৃত মানুষ হয়ে দেশ ও দশের কাজে লাগে।

Related Articles