রাজ্যের খবর

Jalpaiguri: জলপাইগুড়িতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়িতে আগুন

প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে আগুন হঠাৎই লেগে যায় বাড়ির ওই অংশে।

Truth of Bengal: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার জলপাইগুড়ির বাড়িতে শনিবার দুপুরে আচমকা আগুন লাগে। আগুনে তাঁর বাড়ির একটি পুরনো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুপুরের দিকে আগুন হঠাৎই লেগে যায় বাড়ির ওই অংশে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটি। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে বালি ও জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। যদিও প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।খবর পেয়ে বীরপাড়া দমকল কেন্দ্রে যোগাযোগ করা হয়। সেখান থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে দমকল পৌঁছনোর আগেই স্থানীয়দের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসে আগুন। পরে দমকল কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনেন (Jalpaiguri)।

আরও পড়ুন: Diamond Harbour: ডায়মন্ড হারবারে আবাসিক হোটেলে মধুচক্র! পুলিশের হানায় আটক বহু যুবক-যুবতী

উল্লেখ্য, জন বার্লার বাড়ির পাশেই রয়েছে আরও কিছু ঘরবাড়ি। আগুন সময়মতো নিয়ন্ত্রণে না এলে আশপাশের বসতবাড়িগুলিও ক্ষতির মুখে পড়তে পারত বলে আশঙ্কা ছিল। সূত্রের খবর, শনিবার সকালে জন বার্লা বাড়ি থেকে বেরিয়ে যান। তিনি ফেরার কিছুক্ষণ পরেই আগুন লাগে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় (Jalpaiguri)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles