কলকাতা

Dengue: রাজ্যে কমেছে ডেঙ্গু

রাজ্য সরকারের বিভিন্ন ব্যবস্থাপনার জন্য ডেঙ্গু ও মশা বাহিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে।

Truth of Bengal: জয় চক্রবর্তী: রাজ্য সরকারের বিভিন্ন ব্যবস্থাপনার জন্য ডেঙ্গু (Dengue) ও মশা বাহিত রোগের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার অধিবেশনের প্রথম অর্ধে বিধায়ক অপূর্ব সরকারের প্রশ্নের উত্তরে জানালেন নগর ও উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

[আরও পড়ুনঃ Monsoon Update: বাড়বে বৃষ্টির দাপট? কী বলছে হাওয়া অফিস]

বিনামূল্যে রক্ত পরীক্ষা থেকে শুরু করে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারি তরফ থেকে। তারপরেই ডেঙ্গু (Dengue) বা মশা বাহিত রোগের কেস অনেকটাই কম নথিভুক্ত হয়েছে। চলতি বছরে এখনো পর্যন্ত ১১৫ টি কেস নথিভুক্ত হয়েছে বলে বিধানসভায় জানালেন ফিরহাদ হাকিম।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

Related Articles