leopard: ফের খাঁচাবন্দি চিতা বাঘ, স্বস্তি চা বাগানে
নাগেশ্বরী ও চুলসা চা বাগানের শ্রমিকরা এদিন সকালে চিতা বাঘের গর্জন শুনতে পান
Truth of Bengal: ডুয়ার্সের চা বাগান থেকে চিতা বাঘ (leopard) খাঁচাবন্দি হওয়ার ঘটনা যেন নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দুই চা বাগানে খাঁচা বন্দি হলো দুটি পূর্ণবয়স্ক চিতা বাঘ। নাগেশ্বরী ও চুলসা চা বাগানের শ্রমিকরা এদিন সকালে চিতা বাঘের গর্জন শুনতে পান। আর চিতা বাঘ খাঁচাবন্দী হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই দুই চা বাগানের শ্রমিক মহল্লায়।
[আরও পড়ুনঃ Kajol: দীপিকা-সন্দীপ বিতর্ক নিয়ে তোলপাড় বিনোদন দুনিয়া, এবার মুখ খুললেন কাজল]
জানা গিয়েছে, চুলসা চা বাগানের ১৪ বি ও নাগেশ্বরী চা বাগানের ১ নম্বর সেকশনে খাঁচা বসানো হয়। রবিবার ভোরে দুই চা বাগানের বাসিন্দা খাঁচার মধ্য থেকে গর্জন শুনতে পায়। চিতা বাঘ (leopard) খাঁচাবন্দি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় করে। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে ২ চা বাগান থেকেই খাঁচা সমেত লেপার্ড উদ্ধার করে নিয়ে যায়।
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]
এবিষয়ে বনদফতরের খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গেছে, লেপার্ড দুটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে এদিনই লেপার্ড দুটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।






