Patna:বাড়ির ভেতর ঢুকে মা-মেয়েকে গুলি! পাটনার শ্যুটআউটে কাঁপছে বিহার
এই ঘটনা প্রকাশ্য আসতে আসতেই বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে
Truth Of Bengal: বাড়ির ভিতর ঢুকে শুটআউট বিহারের পাটনায়(Patna)। মা ও মেয়েকে খুন দুষ্কৃতীদের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা। পুলিশ সূত্রে খবর, আহত ব্যক্তি ধনঞ্জয় মেহেতা। মৃত তাঁর স্ত্রী মহালক্ষ্মী ও তাঁৎ ১৯ বছরের মেয়ে। সোমবারই প্রকাশ্যে আসে এই ঘটনা। (Patna)এই ঘটনা প্রকাশ্য আসতে আসতেই বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
Illegal pond filling: দিনে দুপুরে জেসিবি অবৈধ ভাবে পুকুর ভরাট, সরব পঞ্চায়েত প্রধান
সূত্রের খবর, একদল যুবক নিয়মিত ওই ধনঞ্জয় মেহেতার বাড়ির সামনেই মাদক সেবন করত। যে বিষয়কে কেন্দ্র করে প্রায় দিনই বচসায় জড়িয়ে পড়তেন ধনঞ্জন ও তার স্ত্রী। পুলিশের কাছেও এই বিষয় নিয়ে অভিযোগও জানিয়েছিলেন তারা। তাদের মধ্যেই একজনকে গ্রেফথার করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সেই ঘটনার প্রতিশোধ নিতে গিয়েই মা ও মেয়েকে টার্গেট করে ওই যুবকদের দল। (Patna) ধনঞ্জয়ের বয়ান ইতিমধ্যেই রেকর্ঢ করেছে পুলিশ। নির্দিষ্ট ধারাতে মামলা রুজু করে শুরু হয়েছিল পুলিশি তদন্ত। চলছে অভিযুক্তদের খোঁজ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ক্যামেরা। চলছে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের প্রক্রিয়া।
Truth Of Bengal fb: https://www.facebook.com/truthofbengal
ঘটনার কথা ছড়িয়ে পড়য়ে পড়তেই বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের অভিযোগ, বিহারে দুষ্কৃতীদের বাড়াবাড়ন্ত হয়েছে বর্থমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ২০ বছরের রাজত্বকালে। তাঁর কথা অনুযায়ী, রাজ্য সরকারের তরফ থেকে অপরাধীদের সুরক্ষা দেওয়া হচ্ছে।




