বইবে ঝোড়ো হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টি, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Strong winds, heavy rain, big update on weather
Truth Of Bengal: ফের ঝড়- বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পূর্বাভাস অনুসারে, চলতি সপ্তাহে গোটা বঙ্গ জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আর তাতে তীব্র গরম থেকে অনেকটাই মিলবে স্বস্তি। সেইসঙ্গে কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে । সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
শুক্রবার ঘূর্ণাবর্ত সিকিম ও তার সংলগ্ন এলাকাতে সমুদ্রপৃষ্ঠ দিয়ে ৩.১ কিলোমিটারের বিস্তৃত রয়েছে। এরফলে দক্ষিণবঙ্গে পশ্চিমে কয়েকটি জেলা ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৩ এবং ১৩ এপ্রিল পশ্চিমবঙ্গের গোটা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সাথে থাকবে কলকাতাতে বৃষ্টি। তবে আদ্রতাজনিত অস্বস্তি থাকায় গরম থেকে এখুনি মিলছে না স্বস্তি।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে এই তিনটি জেলা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে দমকা হাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে। একথায় বলা যায়, চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। কলকাতার শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪.২ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি কম।






