রাজ্যের খবর

কোটি কোটি টাকার হদিশ এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়িতে

Crores of rupees found in the house of former engineer of Agra Municipality

Truth Of Bengal: রাজ্যের দুর্নীতি দমন শাখার অভিযানে উদ্ধার হল কোটি কোটি টাকা। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার এক প্রাক্তন ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে প্রাক্তন ওই ইঞ্জিনিয়ারের নাম চন্দন দাস। বুধবার সকালে চন্দন দাসের বাড়িতে অতর্কিতে অভিযান চালায় রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। গোটা বাড়ি ঘিরে ফেলা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতেই চলে এই অভিযান। দুর্নীতি দমন শাখার এই অভিযানে উঠে আসে কোটি কোটি টাকা।

শুধু নগদ টাকা নয়, প্রচুর পরিমাণ গয়না উদ্ধার হয়েছে। এত টাকা কেন বাড়িতে মজুত রাখা হয়েছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি গয়নার উৎস নিয়েও চলছে তদন্ত। কোটি কোটি টাকার উৎসের সন্ধানে দুর্নীতি দমন শাখার অফিসাররা। এর পিছনে অনৈতিক কাজের সূত্র রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।

অনৈতিক অনুমোদন দিয়ে কোটি কোটি টাকা রোজগার করেছেন ওই প্রাক্তন ইঞ্জিনিয়ার, প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে কেউ মুখ খোলেননি।

এগরা পুরসভার প্রাক্তন ইঞ্জিনিয়ার এর বাড়িতে তল্লাশি। দুর্নীতি দমন শাখার হানা, উদ্ধার বিপুল নগদ ও গয়না। প্রায় সাত কোটি টাকা নগদের হদিশ। উদ্ধার সোনার গয়না। প্রাক্তন ইঞ্জিনিয়ার চন্দন দাস এর বাড়িতে রাজ্যের দুর্নীতি দমন শাখার অভিযান।

Related Articles