নিরবিচ্ছিন্ন জল সরবরাহে রামজীবনপুরে নতুন প্রকল্পের সূচনা
মূলত রামজীবনপুর পুরসভায় পৌরবাসীকে জল সরবরাহে নিরবিচ্ছিন্ন পরিসেবা দিতে এই উদ্যোগ।
সুমন মণ্ডল, ঘাটাল: রামজীবনপুর পুরসভায় জল প্রকল্পে ৪.৫৬ কোটি টাকার কাজ শুরু হল। মোট কাজের জন্য অর্থ বরাদ্দ হয়েছে ১৬ কোটি টাকা। দ্বিতীয় পর্যায়ে ১১ কোটি টাকার কাজ হবে। মূলত রামজীবনপুর পুরসভায় পৌরবাসীকে জল সরবরাহে নিরবিচ্ছিন্ন পরিসেবা দিতে এই উদ্যোগ।
রামজীবনপুর পুরসভা এলাকায় জল সরবরাহ আরও উন্নত করার লক্ষ্যে জল প্রকল্পে ৪.৫৬ কোটি টাকার কাজ শুরু হল। রামজীবনপুরের পটলডাঙা চাতাল এলাকায় প্রকল্পের উদ্বোধন করলেন পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। একটি ওভারহেড রিজার্ভার ও সাতটি পাম্প প্রথম পর্যায়ে বসানো হবে। মোট কাজের জন্য অর্থ বরাদ্দ ১৬ কোটি। দ্বিতীয় পর্যায়ে ১১ কোটি টাকার কাজ হবে। মূলত রামজীবনপুর পুরসভায় জল সরবরাহ নিরবিচ্ছিন্ন পরিসেবা পৌরবাসীকে দিতে। বেশ কিছু ওয়ার্ড জল সরবরাহ ব্যাহত হচ্ছিল কম জল যেত বেশ কয়েকটি ওয়ার্ড। ওয়ার্ড বাসির দের কথা মাথায় রেখেই পৌরসভা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন। কাজের অনুমোদন পেয়ে খুশি পৌরসভা থেকে ওয়ার্ডবাসীর।
দেড় বছর আগে জেলা শাসকের অফিসের মিটিংয়েই রামজীবনপুর পুরসভা তাদের প্রস্তাব তুলে ধরে। মিটিংয়ে নবান্ন এবং নগরোন্নয়ন দফতরের অফিসাররা ছিলেন। সেখানে পৌরসভার জল প্রকল্প নিয়ে রিপোর্ট পোস্ট করা হয়। এই কাজের অনুমোদন পেয়ে খুশি সকলে। পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি জানান, আগামী দিনে এই কাজ সম্পন্ন হলে প্রতিটি বাড়িতে ২৪ ঘন্টা জল সরবরাহ প্রদান করা যাবে।






