চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে নতুন কাঠামো, থাকছে পৃথক ক্যাটাগরি
সূত্রের খবর, তালিকা কাল ছাপানোর কাজ শুরু হবে
Truth of Bengal: রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এবারের তালিকা পৃথক ক্যাটাগরিতে প্রকাশ করা হবে। Deleted, Adjudication।কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নামই তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। অর্থাৎ এই তিনটি ক্যাটাগরির ভিত্তিতেই পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশিত হবে।সূত্রের খবর, তালিকা কাল ছাপানোর কাজ শুরু হবে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল — যেসব ভোটারের নাম Adjudication তালিকায় থাকবে, তারা আপাতত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। সংশ্লিষ্ট নামের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের ভোটদানের অনুমতি মিলবে না।নির্বাচন কমিশনের এই নতুন শ্রেণিবিন্যাস প্রক্রিয়া ভোটার তালিকা নিয়ে চলা অভিযোগ ও যাচাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার লক্ষ্যেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে।






