রাজ্যের খবর

রানিগঞ্জে এ কী কাণ্ড! আবর্জনার স্তুপ থেকে উদ্ধার বহু ভোটার কার্ড

জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ডাস্টবিনের মধ্যে এই ভোটার কার্ডগুলো দেখতে পান।

উজ্জ্বল দাশগুপ্ত, আসানসোল: সামনেই বঙ্গে নির্বাচন। বাংলায় চলছে এসআইআর। এর মধ্যেই আবর্জনার স্তূপে মিলল বহু ভোটার কার্ড। রানিগঞ্জ শহরের চিনকুটি মোড় সংলগ্ন একটি আবর্জনার স্তূপ থেকে বিপুল পরিমাণ ভোটার কার্ড উদ্ধার হয়। আর তা ঘিরেই ছড়িয়েছে চাঞ্চল্য।

জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা নামাজ পড়ে বাড়ি ফেরার সময় ডাস্টবিনের মধ্যে এই ভোটার কার্ডগুলো দেখতে পান।প্রায় ৪০ থেকে ৪২ টির মত ভোটার কার্ড সেখানে পড়েছিল যার মধ্যে বেশ কিছু নতুন আবার কিছু পুরানো। কে কি উদ্দেশ্যে এখানে এই সকল ভোটার কার্ডগুলি ফেলেছে তা সম্পর্কে কেউ জানে না। সঙ্গে সঙ্গে ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনে।

রানীগঞ্জ থানার পুলিশ ওই সকল ভোটার কার্ড গুলি উদ্ধার করে নিয়ে যায়। এই প্রসঙ্গে বোরো চেয়ারম্যান মোজাম্মেল শেজাদা বলেন, এসআইআরের কাজ চলছে। এরমধ্যেই ডাস্টবিন থেকো কি করে এত ভোটার কার্ড এল তা স্পষ্ট নয়। তাহলে কীভাবে ওই ভোটার কার্ড সেখানে এল? উদ্ধার হওয়া ভোটার কার্ডগুলি ভুয়ো? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

Related Articles