রাজ্যের খবর

মদ্যপদের গণ্ডগোল থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের! ভাঙল গাড়ির কাচও

Policeman's head cracked while trying to stop drunkards' riot! Car window also broken

Truth Of Bengal: পুজো চলাকালীন বেশ কিছুজন মদ্যপ অবস্থায় গন্ডগোল শুরু করে। সেই ঘটনা নিয়ন্ত্রন করতে এসে গুরুতর জখম হয় পুলিশ। এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা, বর্তমানে তিনি ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দাসপুর থানার মেজ বাবু অফিসারের হাতে আঘাত লাগে। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সাগরপুর এলাকায়।

মঙ্গলবার রাতে গন্ডগোল যখন বিশাল রূপ নিতে শুরু করে সে সময় দাসপুর থানায় খবর দোওয়া হয়। এরপর ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পুলিশ। ঠিক সেই সময় মন্দিরের আটচালাতে এক যুবক পড়ে যায়। গ্রামের কিছু জন দাবি করে, পুলিশের মারধোরের কারণে ওই যুবক পড়ে গিয়েছে। ইতিমধ্যে ওই যুবককে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। কিন্তু এই পড়ে ঘটনায় পুলিশ জানায়, মদ্যপ যুবকরা যখন গন্ডগোল করছিল তখন ওই যুবক পড়ে গিয়েছে।

যদিও পুজো দেখতে আসা মানুষ পুলিশকে ঘিরে ঝামেলা শুরু করে। ঝামেলার সময় এক পুলিশ কর্মীর মাথা ফাটিয়ে দেয় উত্তেজিত জনতা। সঙ্গে অন্য এক এএসআইয়ের (দাসপুর থানার মেজ বাবু)  হাতেও আঘাত লাগে। পুলিশকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়, পুলিশের গাড়িও ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামল দিতে নামানো হয় RAF। ঘটনা স্থলে উপস্থিত হয় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক, ঘাটাল সার্কেল ইন্সপেক্টর, ওসি দাসপুর, ওসি ঘাটাল। পরিস্থিতি বুঝে রাতেই এলাকা থেকে ১৪ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়।

Related Articles