
The Truth of Bengal : ফের চা বাগান এলাকায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ। এবার ক্রান্তি ব্লকের দক্ষিণ হাঁসখালি খেরবাড়ি ক্যাম্পের চা বাগানে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। এদিন সকালে খাঁচাবন্দী চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। আর সেই গর্জনের এরপর কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছে। পরবর্তীতে খবর পেয়ে আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় । বনদপ্তর সূত্রে জানা গেছে চিতাবাঘটিকে স্বাস্থ্য পরীক্ষা করার পরে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হবে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে লোকালয়ে এসে চিতাবাঘ ছাগল, গরু, বাছুর নিয়ে যাচ্ছিল। যার ফলে আতঙ্ক বাড়ছিল এলাকায়। এরপর এলাকাবাসী কাঠামবাড়ী আপালচাঁদ রেঞ্জ অফিসে যোগাযোগ করে খাঁচা বসানোর দাবি জানায়।এরপর খাঁচা বসানো হয়। উল্লেখ্য দুদিন আগেও একটি চিতাবাঘ খাঁচাবন্দি হয়েছিল।






