রাজ্যের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট সায়েন্টিস্ট পদে নিয়োগ, জানুন বিস্তারিত

আবেদনকারীকে ফার্মাসি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Truth Of Bengal: ফার্মাসি নিয়ে উচ্চ শিক্ষার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে গবেষণা করার সুযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যালস বিভাগের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২টি শূন্যপদে প্রোজেক্ট সায়েন্টিস্ট পদে নিয়োগ করা হবে। ৬ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। আবেদনমূল্য লাগবে ৫০ টাকা করে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদিক সায়েন্সেসের আর্থিক সাহায্যে প্রকল্পর কাজ করা হবে। মাসে সাম্মানিক মিলবে ৫৬ হাজার টাকা করে। আবেদনকারীকে ফার্মাসি নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফার্মাসি নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

Related Articles