Heroin Bust: লালগোলায় ২৬৭ গ্রাম হেরোইন সহ তিনজন গ্রেফতার
Krishnapur police arrest three with 267 g heroin near railway station; seize bike, seek 8-day remand for probe.
Truth Of Bengal: মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রের ভিত্তিতে কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালিয়ে তিনজনের কাছে তল্লাশি চালিয়ে ২৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ(Heroin Bust)। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করে হেরোইন ও মোটরসাইকেলটি। পুলিশ সুত্রে জানাযায়, ধৃতদের নাম সাবির হোসেন বদশা (৩৭), বাড়ি ভবানিপুর। রোহিত সেখ (২৪) ও লিয়াকত আলি, এই দুইজনের বাড়ি সারপাখিয়ার রাজারমপুর। ভোররাতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের নেতৃত্বে দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম কৃষ্ণপুর রেলওয়ে স্টেশনের কাছে অভিযান চালায়।
[আরও পড়ুনঃ Cabinet Meeting: সাত দিনের মধ্যে ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক]
সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে একটি মোটরসাইকেল থাকা তিনজনকে আটক করে। তাদের কাছে তল্লাশি চালিয়ে ২৬৭ গ্রাম হেরোইন উদ্ধার করে(Heroin Bust)। তারপর তাদের গ্রেফতার করে পুলিশ। হেরোইন ও মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে পুলিশ।
FB POST:https://www.facebook.com/truthofbengal
তাদের আট দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তার তদন্ত করে দেখছে লালগোলা থানার পুলিশ(Heroin Bust)।পুলিশ মাদকবিরোধী এই অভিযান আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় থাকে।






