রাতের অন্ধকারে কুয়োয় পড়ে হস্তিশাবক, বনদফতরের সহায়তায় উদ্ধার
মঙ্গলবার সেই দলের একটি শাবক রাতের অন্ধকারে চলাচলের সময় অসাবধানতাবশত কুয়োয় পড়ে যায়।
Truth Of Bengal: নয়ন কুইরী: পুরুলিয়াঃ কুয়োয় পড়ে যাওয়া শাবককে (Elephant Rescue) উদ্ধার করল বনদফতর। পুরুলিয়ার বাঘমুন্ডি বনাঞ্চলের গন্ধডি গ্রামে কুয়োয় পড়ে যাওয়া একটি হাতিকে সফলভাবে উদ্ধার করা হয়। বনদফতর সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই ১৬-১৭ টি হাতির একটি দল বাঘমুন্ডি এলাকায় ঘোরাফেরা করছিল। মঙ্গলবার সেই দলের একটি শাবক রাতের অন্ধকারে চলাচলের সময় অসাবধানতাবশত কুয়োয় পড়ে যায়।
আরও পড়ুনঃ ‘তোমার সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক’, প্রসেনজিৎকে শুভেচ্ছা বিগ বির
ঘটনা জানার পর গ্রামবাসীরা সেই স্থানে পৌঁছন। এরপর বনদফতরকে খবর দেন তাঁরা। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। টানা কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ১১ টায় হাতিটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হন। পরে সেটি আবার নিজ দলে ফিরে যায়। বর্তমানে হাতির দলটি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের জঙ্গলে অবস্থান করছে এবং বনদফতর তাদের ওপর কড়া নজরদারিও রাখছে। (Elephant Rescue)
রাতের অন্ধকারে কুয়োয় পড়ে হস্তিশাবক, বনদফতরের সহায়তায় উদ্ধার pic.twitter.com/wGBeUogs0v
— TOB DIGITAL (@DigitalTob) September 24, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
প্রসঙ্গত, এর আগেও একটি হস্তিশাবক কুয়োয় পড়ে যায়। ঝাড়গ্রামের লালগড়ের পিড়রাকুলি গ্রামের ঘটনা। মা হাতিটি এই ঘটনার ফলে চিৎকার করতে শুরু করে। গ্রামবাসীরা প্রথমে মা হাতিটির চিৎকার শুনে বিরক্ত হলেও সেখানে উপস্থিত হলে দেখতে পান শাবকটি কুয়োয় পড়ে রয়েছে। প্রথমে স্থানীয়েরা নিজেরাই শাবককে উদ্ধার করতে চেষ্টা করেন। তবে মা হাতিটি তার সন্তানের কাছে কাউকে যাওয়ার থেকে আটকানোর চেষ্টা করে। কুয়োর সামনে দাঁড়িয়ে ছিল সে। এরপর ই দ্রুত বনদফতরকে খবর দেন গ্রামবাসী। কর্মীরা এসে আর্থ মুভারের সাহায্যে শাবকটিকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা। মুক্তি পেয়ে মায়ের সঙ্গে শুঁড় জড়িয়ে দলের সঙ্গে চলে যায় সে। (Elephant Rescue)






