Bengal Weather: স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গে, তবে এখনই মুক্তি নয়! কবে পুরোপুরি কাটবে নিম্নচাপের প্রভাব?
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও বজায় থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে সতর্কতা।
Truth of Bengal: বেশ কয়েকদিনের টানা বর্ষণের পর অবশেষে দক্ষিণবঙ্গবাসীর জন্য আসছে সাময়িক স্বস্তির ইঙ্গিত। তবে এখনই পুরোপুরি বৃষ্টি থেকে মুক্তি নয়। ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমতে শুরু করবে নিম্নচাপের প্রভাব। এর ফলে বৃষ্টির পরিমাণেও আসবে কিছুটা হ্রাস। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও বজায় থাকবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাসে জারি করা হয়েছে সতর্কতা। বঙ্গোপসাগর থেকে এখনো পর্যন্ত বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে, যার প্রভাবে কলকাতা-সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে অন্তত আগামী তিন দিন (Bengal Weather)।
আরও পড়ুনঃ আজই জেনে নিন, কোন রাশির জাতকরা থাকবেন সতর্কতার তালিকায়!
রবিবারের দিকে বৃষ্টি আরও কমে আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় শুধুমাত্র বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমবে। তবে সোমবার ফের কিছু অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। উপকূলবর্তী অঞ্চলে বাতাসের গতি বেড়ে ৩৫ থেকে ৪৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে, কোথাও কোথাও তা ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে—ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে জারি হয়েছে লাল সতর্কতা। আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে নামার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন (Bengal Weather)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টি কমছে, অন্যদিকে উত্তরবঙ্গে তৈরি হচ্ছে নতুন দুর্যোগের পরিস্থিতি। হিমালয় সংলগ্ন অঞ্চলে শনিবার থেকেই শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর—এই ছয় জেলায় রয়েছে চরম সতর্কতা। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে ভূমিধস বা জলমগ্ন হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির প্রকোপ চলবে অন্তত বৃহস্পতিবার পর্যন্ত। ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে পাহাড়ি ও সীমান্তবর্তী জেলাগুলিতে (Bengal Weather)।






