
Truth of Bengal: অনুষ্ঠানের জন্য বাবার বাড়িতে গিয়েছিলেন গৃহবধূ। বাড়ি ফাঁকা পেয়ে একের পর এক তালা ভেঙে নগত টাকা সহ সোনার গহনা নিয়ে চম্পট দিলো চোর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটার ডিঙ্গামানিক এলাকায়।পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা CRPF এ কর্মরত। বর্তমানে তিনি ভিনরাজ্যে পোস্টিং রয়েছে। একমাত্র কন্যারও বিয়ে হয়ে গেছে। বাড়িতে একাই থাকতেন CRPF জোয়ানের স্ত্রী কল্পনা বিশ্বাস।
তার বাবার বাড়িতে অনুষ্ঠান থাকায় গত মঙ্গলবার তিনি বাবার বাড়িতে চলে যান। বৃহস্পতি বার সন্ধ্যায় কল্পনা দেবি বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙ্গা, ঘরের ভিতরে সবকিছু এলোমেলো। কল্পনা দেবির দাবি নগত দশ হাজার টাকা সহ আনুমানিক প্রায় ১৫ লক্ষ টাকার সোনার গহনা চুরি গিয়েছে। পুলিশের দারস্থ হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ।তবে এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।






