Suryakumar Yadav: পিতৃহারা দুনিথকে সান্ত্বনা দিতে ভুললেন না স্কাই
সূর্যের এমন মানবিকতার ছবি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়
Truth of Bengal: গত শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচ শেষেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়া দুনিথ ওয়াল্লেগাকে বুকে জড়িয়ে ধরলেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। দিলেন সান্ত্বনা। সূর্যের এমন মানবিকতার ছবি সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Suryakumar Yadav)।
Suryakumar Yadav met Dunith Wellalage after the match and he consoling him. 🥹❤️
– Dunith Wellalage’s father passed away last week. pic.twitter.com/CDqD5DxCqY
— Tanuj (@ImTanujSingh) September 27, 2025
প্রসঙ্গত, এশিয়া কাপ চলার মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথের বাবা। সেইসময় দুনিথ মাঠে ম্যাচ খেলছিলেন। ম্যাচ শেষ হতেই তাঁর বাবার প্রয়াত হওয়ার খবর পান তিনি। এবং বাবার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছিলেন কলম্বোর উদ্দেশে। অবশ্য বাবার শেষকৃত্য সম্পন্ন করেই দেশের হয়ে খেলার জন্য আবার দলের সঙ্গে যোগ দিয়েছিলেন দুনিথ (Suryakumar Yadav)।
এদিকে দুনিথকে সূর্যের আলিঙ্গন দেখে অনেকেই মন্তব্য করেছেন, ‘প্রকৃত খেলোয়াড়দের মানসিকতা এইরকম হওয়া উচিত। যেটা সূর্য করেছেন। ম্যাচ শেষে সূর্য যেভাবে দুনিথকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন, তা সত্যিই অভিভূত। আসলে খেলোয়াড়রা মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও, মাঠের বাইরে তাঁরা প্রত্যেকেই পরস্পরের বন্ধু, সহযোদ্ধা। তারই পরিচয় দিয়েছেন সূর্য (Suryakumar Yadav)।’






