খেলা

সেল্টা ভিগোকে হারিয়ে জয়ের সরণিতে রিয়াল

অ্যাকাডেমি থেকে আসা তিয়াগো পিটারচ ও সিজার প্যালাসিওসরা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

Truth Of Bengal: স্যান্তিয়াগো বার্নাব্যুতে স্বস্তি ফিরেছে। লা লিগায় টানা দুই হারের পর রিয়াল মাদ্রিদ সেল্টা ভিগোর মাঠে ২-১ গোলের জয় হাসিল করেছে। ম্যাচের শুরুতেই অহেলিয়ে চুয়ামেনি দলের জন্য লিড আনেন, কিন্তু ২৫ মিনিটে বোর্হা ইগলেসিয়াস সমতা ফেরান। পুরো খেলা জুড়ে রিয়ালকে চাপে থাকতে হয়, বিশেষ করে চোট ও নিষেধাজ্ঞার কারণে দলের ১০ জন নিয়মিত খেলোয়াড় অনুপস্থিত থাকায়।

শেষ মুহূর্ত পর্যন্ত সমতা থাকলেও যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ফেদেরিকো ভালভার্দের শট প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ায়। এর ফলে রিয়াল গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে।

অ্যাকাডেমি থেকে আসা তিয়াগো পিটারচ ও সিজার প্যালাসিওসরা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচ শেষে ভিনিসিয়াস জুনিয়র তাঁদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অনেক খেলোয়াড় না থাকলেও আমরা জিততে এসেছি। যারা অ্যাকাডেমি থেকে এসেছে, তাদের বিশেষ ধন্যবাদ।’ একই রকম প্রশংসা করে গোলকিপার থিবো কোর্তোয়া বললেন, ‘এমন কঠিন পরিস্থিতিতে অ্যাকাডেমি থেকে এসে খেলা সহজ নয়। তারা নিজেদের জাত চিনিয়েছে।’

 

Related Articles