খেলা

প্রিমিয়ার লিগ: লিডসের পর এবার ব্রেন্টফোর্ডকে হারালো ফুলহ্যাম

৩৮ মিনিটে দলের হয়ে গোলশোধ করেন ইওবি। তার কয়েক মিনিট পরই ব্যবধান বাড়ায় তারা।

Truth Of Bengal: ফের জয় ফুলহ্যামের। গত ম্যাচে লিডসকে পরাজিত করার পর এবার তারা হারালো ব্রেন্টফোর্ডকে। চলতি প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় জয় পেল তারা। রবিবার তারা ব্রেন্টফোর্ডকে হারালো ৩-১ গোলে। প্রথমে গোল খেয়ে তারপর তারা আক্রমণের গতি বাড়ায় এবং পাল্টা তিনটি গোল দেয়। অন্যদিকে, প্রথমার্ধের মাঝামাঝি সময়ের পরই ব্রেন্টফোর্ডকে বেশ দিশাহীন দেখাচ্ছিল। ফুলহ্যামের আক্রমণের সামনে তাদের রক্ষণভাগকে রীতিমতো হিমশিম খেতে দেখা যাচ্ছিল। পরপর তিন ম্যাচ ধরে তারা জয়ের মুখ দেখেনি।(Fulham Victory)

আরও পড়ুনঃ নতুন আবেদনকারীদের জন্য এইচ১বি ভিসা দাম বৃদ্ধি নিয়ে বিবৃতি হোয়াইট হাউসের

রবিবার খেলাটি হয় ফুলহ্যামের ঘরের মাঠ ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে। শুরুতে অ্যাটাকিং ফুটবল আসে ব্রেন্টফোর্ডের তরফ থেকে। ২০ মিনিটের মাথায় খাতা খোলে তারা। দলকে এগিয়ে দেন ডামসগার্ড। তবে তারপরই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শুরু হয় ফুলহ্যামের আক্রমণ। কামব্যাক করতে বেশি সময় লাগেনি তাদের। ৩৮ মিনিটে দলের হয়ে গোলশোধ করেন ইওবি। তার কয়েক মিনিট পরই ব্যবধান বাড়ায় তারা। ৪০ মিনিটের মাথায় উইলসনের গোলে ২-১এ এগিয়ে যায় ফুলহ্যাম। যদিও ব্রেন্টফোর্ডের কাছেও সুযোগ আসে গোল করার এই অর্ধে, তবে তারা তা ফুলহ্যামের জালে বল জড়াতে পারেনি। অবশেষে প্রথমার্ধ শেষ হয় ১-২ ফলাফলে।(Fulham Victory)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও অ্যাটাকিং ফুটবল চালু করে ফুলহ্যাম। তাদের লাগাতার আক্রমণ চাপে ফেলে ব্রেন্টফোর্ডের রক্ষণভাগকে। অবশেষে ৫০ মিনিটের মাথায় ফুলহ্যাম পায় তাদের তৃতীয় গোল। পিনোকের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে তাদের। যদিও ব্রেন্টফোর্ডের তরফ থেকেও চেষ্টা চালানো হয় ঘুরে দাঁড়ানোর। সুযোগও আসে তাদের কাছে। কিন্তু কাছাকাছি গিয়েও তারা তা গোলে পরিণত করতে পারেনি। লড়াই চালিয়ে গেলেও তা ফল দেয়নি। শেষ পর্যন্ত ১-২ স্কোরলাইনে একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়েন ব্রেন্টফোর্ডের ফুটবলাররা। অন্যদিকে, টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেয়ে খুশি ফুলহ্যামের ফুটবলাররা।(Fulham Victory)